Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিয়ে করতে না করতেই হানিমুন! কোথায় মধুচন্দ্রিমা করতে গেলেন নীরজ চোপড়া?

প্রসঙ্গত, নীরজের স্ত্রী'র নাম হিমানি মোর।

বিয়ে করতে না করতেই হানিমুন! কোথায় মধুচন্দ্রিমা করতে গেলেন নীরজ চোপড়া?

নীরজ চোপড়া এবং হিমানি মোর

শেষ আপডেট: 19 January 2025 23:15

দ্য ওয়াল ব্যুরো : ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার তথা অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন। যদিও রবিবার সেই খবর তিনি প্রকাশ্যে আনেন। জানা গিয়েছে, ২ দিন আগেই তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। এমনকী তাঁরা ইতিমধ্যে হানিমুন করতেও চলে গিয়েছেন।

প্রসঙ্গত, রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন নীরজ চোপড়া। সেখানে তিনি লিখেছেন, 'পরিবারের সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের দুজনকে আপনারা সকলেই আশীর্বাদ করুন।'

তবে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত শুক্রবারই নাকি নীরজের বিয়ে হয়ে গিয়েছিল। যদি রবিবার দেশের এই ২৭ বছর বয়সি অ্যাথলিট ছবি শেয়ার করেছেন। নীরজের কাকা ভীম চোপড়া সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'গত ২ দিন আগে ভারতেই বিয়ের আসর বসেছিল। তবে সেই জায়গাটির কথা আমি বলতে পারব না। আমাকে বলতে বারণ করা হয়েছে।' প্রসঙ্গত, হরিয়ানার পানিপত এলাকায় খান্দ্রা গ্রামে নীরজের কাকা ভীম বসবাস করেন।

টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদন অনুসারে, ভীম আরও জানিয়েছেন, 'পাত্রী সোনিপতের মেয়ে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছে। ওরা ইতিমধ্যেই হানিমুন করতে বিদেশে চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে, সেটা আমি বলতে পারব না। আমরা এই ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চাই।'

প্রসঙ্গত, নীরজের স্ত্রী'র নাম হিমানি মোর। তিনি একজন টেনিস খেলোয়াড়। সাউথ-ইস্টার্ন লুসিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। পাশাপাশি ফ্র্যাঙ্কলিট পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট টেনিস কোচ হিসেবে পার্ট টাইম চাকরিও করেন। 

এছাড়া আমহার্স্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন হিমানি। এই কলেজেই মহিলা টেনিস দলকে সামলাতেন তিনি। দলের অনুশীলন, সূচি নির্ধারণ, নিয়োগ এবং পোশাকের খরচের উপর থাকত তাঁর কড়া নজর। এর পাশাপাশি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।


```