Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাবার দুর্ঘটনার পর আমরা...', ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন শ্যুমাখার পুত্র

২০১৩ সালের পর থেকে মিকের গোটা দুনিয়াটাই কার্যত বদলে যায়।

'বাবার দুর্ঘটনার পর আমরা...', ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন শ্যুমাখার পুত্র

মাইকেল শ্যুমাখারের ছেলে মিক শ্যুমাখার

শেষ আপডেট: 9 November 2024 19:01

দ্য ওয়াল ব্যুরো: মিক শ্যুমাখার। আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শ্যুমাখারের ছেলে তিনি। বাবার একটা দূর্ঘটনাই তাঁর গোটা শৈশব বদলে দিয়েছিল। সেইসময় কী ভাবে কেটেছিল প্রতিটা মুহূর্ত। সেকথাই শেয়ার করলেন মিক।

২০১৩ সালের ডিসেম্বর মাসে আল্পস পর্বতমালায় ছুটি কাটাতে গিয়েছিলেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শ্যুমাখার। আল্পসের বরফঢাকা চাদরে স্কি করছিলেন তিনি। সেইসময় মিকের বয়স ছিল মাত্র ১৪ বছর। আচমকাই একটা দুর্ঘটনা তাঁর গোটা জীবন বদলে দেয়।

 সম্প্রতি এই বই প্রকাশ অনুষ্ঠানে মিক জানিয়েছেন, 'আমি ছোটবেলায় একেবারে পাগল ছিলাম। বাবা যা করত, আমি সেটাই অনুসরণ করতাম।' তিনি আরও বলেন, 'ছোটবেলা থেকেই বাবা আমাকে অনেকটা স্বাধীনতা দিয়েছিল। যখন যা করতে চেয়েছি, কোনওটাতেই বাধা দেয়নি। কারণ আমি যেটাই করতাম সেটা নিজেই বেশ উপভোগ করতাম।'

কিন্তু, ২০১৩ সালের পর থেকে মিকের গোটা দুনিয়াটাই কার্যত বদলে যায়। বললেন, 'এই দুর্ঘটনার একবছর পর থেকেই আমি ফর্মুলা ওয়ানের প্রশিক্ষণ নিতে শুরু করি। আর তারপর আমাকেই আমার ভিত শক্ত করতে হয়েছে।'


```