Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১ বছর নীরব শুমাখার, দুর্ঘটনার পর থেকে নেই একটা কথাও! নিদারুণ যন্ত্রণার কথা জানালেন ঘনিষ্ঠ

কয়েকমাস আগে ভেটেল জানিয়েছিলেন যে শুমাখারের শরীর বিশেষ ভাল নেই।

১১ বছর নীরব শুমাখার, দুর্ঘটনার পর থেকে নেই একটা কথাও! নিদারুণ যন্ত্রণার কথা জানালেন ঘনিষ্ঠ

প্রাক্তন এফ ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার

শেষ আপডেট: 4 October 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালের সেই প্রাণঘাতী দুর্ঘটনা বদলে দিয়েছিল ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখারের জীবন। মাঝখানে দীর্ঘ ১১ বছর তাঁকে দুর্বিষহ যন্ত্রণায় কাটাতে হয়েছে। যদিও শুমাখার কেমন আছেন, সেই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কখনই কিছু জানানো হয়নি। 

বেশ কয়েকবছর আগে শোনা গিয়েছিল, শুমাখার এখন নাকি সুইজারল্যান্ডে থাকছেন। সম্প্রতি ইউরোপীয় সংবাদমাধ্যমে একথা দাবি করা হয়েছিল যে তিনি নিজের মেয়ে গিনার বিয়েতে নাকি এসেছিলেন।

স্পেনের মেলোরকায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই প্রতিবেদনে আরও যোগ করা হয়েছিল যে সমর্থকদের ছবি তুলতে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল।  

আলপাইন এফ ওয়ান টিম সুপারভাইজার ফ্লাবিও ব্রায়তোরের স্ত্রী এলিজাবেত্তা গ্রেগোরাসি জানিয়েছেন, শুমাখার কীভাবে মনের কথা প্রকাশ করেন। তা শুনলে আপনাদেরও হয়ত মন ভেঙে যাবে।

ইতালির রিয়্যালিটি টিভি শো 'গ্রানাডে ফ্রাতেল্লো'য় গ্রেগোরাসি বলেন, 'মাইকেল আজও কথা বলতে পারেন না। শুধুমাত্র চোখের ইশারায় মনের ভাব প্রকাশ করেন তিনি। মাত্র তিনজনই শুমাখারের কাছে যেতে পারেন। তাঁদের আমি চিনি। ওর বাড়ির মধ্যেই আস্ত একটা হাসপাতাল তৈরি করা হয়েছে।'

পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের থেকে শুমাখারের স্ত্রী কোরিনা এই বিলাসবহুল ভিলাটি কিনে নিয়েছেন।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেলের সঙ্গে শুমাখার এবং তাঁর পরিবারের সম্পর্ক যথেষ্ট ভাল। কয়েকমাস আগে ভেটেল জানিয়েছিলেন যে শুমাখারের শরীর বিশেষ ভাল নেই। 

তবে শুমাখারের আইনজীবী ফেলিক্স ড্য়াম স্পষ্ট করে দিয়েছেন যে গোপনীয়তা বজায় রাখার কারণে প্রাক্তন এফ ওয়ান ড্রাইভারের পরিবার চান না যে তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট প্রকাশ্যে আসুক।


```