Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মনু ভাকরের পছন্দের চরিত্র নাকি 'কালিন ভাইয়া'! মির্জাপুরেই আপাতত মজে ব্রোঞ্জজয়ী তারকা

মনুর এই উত্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মনু ভাকরের পছন্দের চরিত্র নাকি 'কালিন ভাইয়া'! মির্জাপুরেই আপাতত মজে ব্রোঞ্জজয়ী তারকা

মনু ভাকর এবং 'কালিন ভাইয়া'

শেষ আপডেট: 10 September 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে কার্যত ইতিহাস রচনা করেছেন ভারতের তারকা মহিলা শ্যুটার মনু ভাকর। ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসেবে তিনি অলিম্পিক্স টুর্নামেন্টের একই ইভেন্টে জোড়া পদক জয় করেছেন। একদিকে ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। অন্যদিকে, সরবজিৎ সিংয়ের সঙ্গে মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। আর সেইসঙ্গে স্বাধীন ভারতবর্ষে এক নয়া ইতিহাস গড়ে ওঠে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে মনুর একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে বেশ কয়েকটি ব়্যাপিড ফায়ার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মনু প্রতিটা প্রশ্নের জবাব দেন।

মনু ভাকর কোন জিনিসটা একেবারে পছন্দ করেন না : নেতিবাচক মানসিকতা

চিট মিল কিংবা পছন্দের খাবার : পিৎজা!

পছন্দের গান : আই অফ দ্য টাইগার

প্রিয় অ্যাথলিট কিংবা রোল মডেল : পিভি সিন্ধু!

শেষ যে সিনেমা কিংবা শো দেখেছেন : মির্জাপুর সিজন থ্রি

শ্যুটার না হলে কোন পেশাকে বেছে নিতেন : শিক্ষকতা


মনুর এই উত্তর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি মনু হরিয়ানায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি তাঁর যথেষ্ট ঝোঁক ছিল। তবে শ্যুটিংয়ের পাশাপাশি বক্সিং, টেনিস এবং স্কেটিংয়েও তিনি দক্ষতা অর্জন করেছেন।


```