Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাম-যশ-অর্থ, হাতের মুঠোয় সব! অলিম্পিক্স পদক জিতে কতটা বদলাল মনুর জীবন?

গত বৃহস্পতিবার মনু ভাকর নিজের শুটিং জার্নি সম্পর্কে অজানা গল্প শেয়ার করেছেন।

নাম-যশ-অর্থ, হাতের মুঠোয় সব! অলিম্পিক্স পদক জিতে কতটা বদলাল মনুর জীবন?

ভারতের মহিলা শুটার মনু ভাকর

শেষ আপডেট: 28 September 2024 19:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন ভারতের তারকা মহিলা শুটার মনু ভাকর। তবে তিনি জানিয়েছেন, অলিম্পিক্সে জোড়া পদক জয় করেও তাঁর জীবন বিন্দুমাত্র বদলায়নি।

কম বয়সেই আকাশছোঁয়া সাফল্য অর্জন করেছেন মনু। একই অলিম্পিক্স ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে জোড়া পদক জয় করে, ইতিহাস কায়েম করেছেন।

সম্প্রতি ২২ বছর বয়সি এই মহিলা শুটার তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি স্পেশাল পোস্ট করেছেন। সেখানে তিনি ফ্যানেদের সঙ্গে শেয়ার করেছেন, এই মার্কি ইভেন্টে জোড়া পদক জয় করার পরও তাঁর জীবন বিন্দুমাত্র বদলায়নি।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্সে মনু লিখেছেন, 'যাঁরা আমাকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছেন যে অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জয় করার পর আমার জীবন কতটা বদলে গিয়েছে? তাঁদের আমি একটাই কথা বলতে চাই যে আমার জীবন একটুও বদলায়নি। আমি সেই আগের মনু ভাকরই রয়েছি। আপাতত ছুটি উপভোগ করছি। আগামী নভেম্বর মাসে আমি ফের শুটিং রেঞ্জে ফিরব। আবারও অনুশীলন শুরু করব। আপনাদের সকলের ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ।' 

গত বৃহস্পতিবার মনু ভাকর নিজের শুটিং জার্নি সম্পর্কে অজানা গল্প শেয়ার করেছেন। সঙ্গে এও জানিয়েছেন যে কোনওদিন ভাবতেও পারেননি যে সাফল্যের এমন শৃঙ্গে তিনি উঠতে পারবে।


```