Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'খেলরত্ন' মনু ভাকর এবং গুকেশ, এই ২ অ্যাথলিট পেলেন অর্জুন পুরস্কার

ইতিপূর্বে, খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল মনু ভাকরের নাম।

'খেলরত্ন' মনু ভাকর এবং গুকেশ, এই ২ অ্যাথলিট পেলেন অর্জুন পুরস্কার

খেলরত্ন পুরস্কার দেওয়া হল মনু ভাকরকে

শেষ আপডেট: 17 January 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো : ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স করার জন্য জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছিলেন ভারতীয় শুটার মনু ভাকর। শুক্রবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ খেলরত্ন পুরস্কারে মনুকে সম্মানিত করলেন। এর পাশাপাশি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপজয়ী ডি গুকেশ এবং ভাারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীতক সিংকেও খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে।

২২ বছর বয়সি মনু ভাকর স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট যিনি অলিম্পিক্সের একই আসরে জোড়া পদক জয় করেছেন। গত বছর অগাস্ট মাসে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে মনু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন। 

অন্যদিকে ১৮ বছর বয়সি ডোম্মারাজু গুকেশ গত মাসেই চিনের ডিং লিরেনকে পরাস্ত করেন এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে গুকেশ এই কৃতিত্ব অর্জন করেছেন। 

৩২ জন খেলোয়াড় পেয়েছেন অর্জুন পুরস্কার

চার খেলরত্ন পুরস্কার ছাড়াও দেশের ৩২ অ্যাথলিটের হাতে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এরমধ্যে ১৭ জন প্যারা-অ্যাথলিট রয়েছেন। প্যারিস প্যারালিম্পিক্সেও ভারতের প্যারা অ্যাথলিটরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এরমধ্যে ৭ সোনার পদক, ৯ রুপো সহ মোট ২৯ পদক রয়েছে। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগীর আমন শেহরাওয়াত, শুটার স্বপ্নিল কুশালে এবং সরবজ্যোৎ সিং তথা পুরুষ হকি দলের খেলোয়াড় জার্মানপ্রীত সিং, সুখজিৎ সিং, সঞ্জয় এবং অভিষেককে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে।

খেলরত্ন পুরস্কার প্রাপকদের দেওয়া হবে ২৫ লাখ টাকা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, খেলরত্ন পুরস্কার প্রাপকদের ২৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেওয়া হয়েছে পদক এবং শংসাপত্র। খেলাধুলোয় সবথেকে ভাল পারফরম্যান্সের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।


```