Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিক্সের পর থেকেই 'গায়েব', এই বছর ভারতের হয়ে খেলবেন না মনু ভাকর! কারণটা জানেন?

মনু জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে তিনি আবারও অনুশীলনে ফিরবেন।

অলিম্পিক্সের পর থেকেই 'গায়েব', এই বছর ভারতের হয়ে খেলবেন না মনু ভাকর! কারণটা জানেন?

ভারতের তারকা মহিলা শুটার মনু ভাকর

শেষ আপডেট: 15 October 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের মহিলা শুটার মনু ভাকর জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। তবে সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বছর ভারতের হয়ে আর কোনও টুর্নামেন্ট খেলতে নামবেন না তিনি।

পরের বছর তিনি কামব্যাক করতে পারেন। আসন্ন বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করবেন না। নিজের ভবিষ্যৎ স্পষ্ট করলেন মনু ভাকর।

মনু ভাকরের চাঞ্চল্যকর বিবৃতি

বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় শুটার মনু ভাকর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি স্পষ্ট করে দেন, এই বছর তিনি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। দেশের অন্যতম তারকা অ্যাথলিট মনু ভাকর। এই পরিস্থিতিতে তিনি যদি কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ না করেন, সেটা আখেরে দেশেরই ক্ষতি। 

তবে মনু জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে তিনি আবারও অনুশীলনে ফিরবেন। আশা করা যায়, আগামী বছর তিনি আবারও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তিনি বললেন, 'প্রত্যেকটা অ্যাকশন আমি নিখুঁতভাবে পালন করব। কিন্তু, আমার লক্ষ্য থাকবে ১০ মিটার ইভেন্ট, ২৫ মিটার ইভেন্ট এবং পিস্তল ইভেন্টের উপর। কারণ আমি একজন পিস্তল শ্যুটার।' তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় শুটারদের তিনি উৎসাহিত করলেন।

কিন্তু, কেন মনু এই ব্রেক নিচ্ছেন? প্যারিস অলিম্পিক্সের পর থেকে তাঁকে আর কোনও টুর্নামেন্টেই দেখতে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভালবাসি। কিন্তু, অলিম্পিক্সের আগে আমি একটা চোট পেয়েছিলাম। সেকারণে আমার কোচ আমাকে তিন মাসের একটা ব্রেক নিতে বলেছিলেন। সেটাই এখন নিচ্ছি।'


```