Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আরেকটু ছোট হলেই...', রাজপাল যাদবকে এ কী বললেন সোনাজয়ী অ্যাথলিট?

২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে নভদীপ সিং এফ-৪১ ক্যাটেগরির জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

'আরেকটু ছোট হলেই...', রাজপাল যাদবকে এ কী বললেন সোনাজয়ী অ্যাথলিট?

নভদীপ সিং এবং রাজপাল যাদব

শেষ আপডেট: 12 November 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমায় কমেডিয়ান রাজপাল যাদবের অবদান অনস্বীকার্য। ইতিমধ্যে তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আছে যথেষ্ট নাম-ডাকও। সম্প্রতি তাঁকে ভুলভুলাইয়া ৩ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে।

এই সিনেমার প্রোমোশন করতেই 'দ্য কপিল শর্মা শো' অনুষ্ঠানে এসেছিলেন রাজপাল যাদব। এই একই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের সোনাজয়ী প্যারালিম্পিয়ান নভদীপ সিংকেও। গোটা অনুষ্ঠান জুড়েই যথেষ্ট হাসিঠাট্টা হয়। 

ইতিমধ্যে রাজপাল যাদব আবার নভদীপকে বলেন যে এমন একটা চরিত্র নিয়ে তিনি সিনেমা করতে চান। হাসির মেজাজেই পাল্টা উত্তর দেন নভদীপ। তিনি বলেন, 'ধন্যবাদ স্যার। আমাদের দুজনের উচ্চতায় সামান্যই পার্থক্য রয়েছে। একটু এদিক-ওদিক হলেই আমরা একসঙ্গে খেলতে পারতাম।' ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখে নিন সেই ভিডিও :

প্রসঙ্গত, ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে নভদীপ সিং এফ-৪১ ক্যাটেগরির জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এই ইভেন্টে তিনি সোনার পদক জয় করেন। নভদীপ ভারতের প্রথম প্যারালিম্পিয়ান যিনি এই ইভেন্টে সোনার পদক জিতলেন। আর এই পদক জয়ের পর থেকেই গোটা দেশে সেলিব্রিটি তকমা পেয়েছেন তিনি। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।


```