Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভারতের সামনে উড়ল পাকিস্তান, দুর্দান্ত পারফরম্যান্স হরমনপ্রীতদের

ভারতীয় গোলরক্ষক কৃষ্ণণ বাহাদুর পাঠকের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছে।

ভারতের সামনে উড়ল পাকিস্তান, দুর্দান্ত পারফরম্যান্স হরমনপ্রীতদের

ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং

শেষ আপডেট: 14 September 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে কার্যত হেলায় হারাল ভারতীয় হকি দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ২-১ গোলে জয়লাভ করেছে। ভারতের হয়ে দুটো গোলই করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট ১২টি ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ভারত আটটি ম্যাচে জয়লাভ করল। পাকিস্তান মাত্র দুটো ম্যাচই এখনও পর্যন্ত জিততে পেরেছে। আর বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে।

এই ম্যাচের শুরু থেকেই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। ম্যাচের ৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। গোল করলেন আহমেদ নাদিম। কিন্তু, পাঁচ মিনিটের মধ্যে যাবতীয় হিসেব কড়ায়-গণ্ডায় মিটিয়ে দেয় টিম ইন্ডিয়া। ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোল করলেন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। আন্তর্জাতিক কেরিয়ারে হরমনপ্রীত এই নিয়ে ২০২ গোল করে ফেললেন।

দ্বিতীয় কোয়ার্টার শুরুর চার মিনিটের মধ্যে ফের ধামাকা ভারতের। ১৯ মিনিটে আবারও অধিনায়ক হরমনপ্রীত। আরও একটি পেনাল্টি কর্নারকে তিনি গোলে কনভার্ট করলেন। ২-১ গোলে এগিয়ে গেল ভারত। প্রসঙ্গত, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং পাকিস্তানের বিরুদ্ধে গোল করতে বোধহয় একটু বেশিই ভালোবাসেন। ২১ মিনিটে চোট পান পাকিস্তানের হকি খেলোয়াড় আবুবকর মাহমুদ। তাঁর হাঁটু খুব বাজেভাবে মচকে যায়। স্ট্রেচারে চাপিয়ে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। 

ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে ভারতের স্পষ্ট দাপট দেখতে পাওয়া যাচ্ছিল। তবে এই কোয়ার্টারের একেবারে অন্তিম লগ্নে পেনাল্টি কর্নার থেকে প্রায় সমতা ফিরিয়েই এনেছিলেন পাকিস্তানের আহমেদ নাদিম। শেষপর্যন্ত তাঁর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। হাফটাইমে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এগিয়ে থাকে।

শুরু হয় তৃতীয় কোয়ার্টারের খেলা। ৩৯ মিনিটে আরও একটি পেনাল্টি কর্নার পায় পাকিস্তান হকি দল। কিন্তু ভারতীয় গোলরক্ষক কৃষ্ণণ বাহাদুর পাঠকের নিখুঁত দক্ষতায় পাকিস্তানের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। ৪২ মিনিটে ভারতের নীলকান্ত শর্মাকে কাঁধ দিয়ে বাজেভাবে ট্যাকল করার জন্য হলুদ কার্ড দেখলেন পাকিস্তানের সুফিয়ান। এরপর পাঁচ মিনিট মেন ইন গ্রিনকে ১০ জন মিলে খেলতে হয়। তৃতীয় কোয়ার্টারে কোনও দলই আর গোল করতে পারেনি। ফলে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানেই এগিয়ে থাকে।

শেষ কোয়ার্টারে ভারতীয় হকি দল আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে শুরু করে। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। যুগরাজের ড্র্যাগফ্লিক পাকিস্তানের রক্ষণে প্রতিহত হয়। ৫০ মিনিটে পাকিস্তানের রানা ওয়াহিদ আশরফ ভারতের যুগরাজ সিংকে ফাউল করেন। আম্পায়ার তাঁকে ১০ মিনিটে জন্য মাঠের বাইরে থাকার নির্দেশ দেন। ফলে বাকি ম্যাচটা পাকিস্তানকে ১০ জন মিলেই খেলতে হয়। তবে শেষপর্যন্ত আর কোনও দলই গোল করতে পারেনি। আর টিম ইন্ডিয়া এই ম্যাচে জয়লাভ করে।


```