Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় অব্যাহত, জাপানকে ওড়াল ভারতীয় হকি দল

বল দখল করতে গিয়ে জাপানকে রীতিমতো লড়াই করতে হচ্ছিল।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় অব্যাহত, জাপানকে ওড়াল ভারতীয় হকি দল

দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় হকি দলের

শেষ আপডেট: 9 September 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকি দলের দাপুটে পারফরম্যান্স অব্যাহত। সোমবার তারা জাপানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫-১ গোলে জয়লাভ করে।

চিনের হালানবায়ার সিটিতে ভারত বনাম জাপান ম্যাচের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া পরপর জোড়া ম্যাচে জয়লাভ করল। ইতিপূর্বে প্রথম ম্যাচে তারা চিনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিল।

জাপানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ভারতীয় হকি দল। আর সেইসঙ্গে ম্যাচের রাশও নিজেদের হাতে তুলে নেয়। মাত্র ২ মিনিটের মধ্যে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম গোল করেন অভিষেক। কয়েক সেকেন্ডের মধ্যেই ভারতের লিড ২-০ করে দেন সুখজিৎ। 

বল দখল করতে গিয়ে জাপানকে রীতিমতো লড়াই করতে হচ্ছিল। কারণ জোড়া গোল হজম করার পর জাপান রক্ষণাত্মক রণনীতিতে চলে যায়। কিন্তু, তাদের এই স্ট্র্যাটেজিও শেষপর্যন্ত ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আরও চাপ বাড়াতে শুরু করে ভারত। সেইসঙ্গে ৩-০ ব্যবধানে তারা এগিয়ে যায়। গোল করলেন সঞ্জয়।

গোটা দ্বিতীয় কোয়ার্টারে জাপানের কোনও আক্রমণই দেখতে পাওয়া যায়নি। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতও কিছুটা গা এলিয়ে দিয়েছিল। 

তৃতীয় কোয়ার্টারের শেষে ভারতীয় হকি দলের এই আত্মতুষ্টির ফায়দা তুলল জাপান। ৪ মিনিট বাকি থাকতে জাপানের হয়ে একটি গোল শোধ করলেন মাৎসুমোটো কাজুমাসা। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ফের গা-ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। জার্মানপ্রীতের অ্যাসিস্টে টিম ইন্ডিয়ার হয়ে চতুর্থ গোলটি করলেন উত্তম সিং। অবশেষে জাপানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুখজিৎ। শেষপর্যন্ত ভারত ৫-১ গোলে জয়লাভ করে।


```