Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হকি ফাইনালে চিনকে দুরমুশ করতে প্রস্তুত ভারত, লড়াই শুরুর অপেক্ষা

এখনও পর্যন্ত তারা অপরাজিত থেকেই ফাইনালের রাস্তা প্রশস্থ করেছে।

হকি ফাইনালে চিনকে দুরমুশ করতে প্রস্তুত ভারত, লড়াই শুরুর অপেক্ষা

ফাইনালের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 17 September 2024 11:42

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এখনও পর্যন্ত তারা অপরাজিত থেকেই ফাইনালের রাস্তা প্রশস্থ করেছে। এবার ফাইনাল ম্যাচে চিনের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় হকি দলকে।

এই ম্যাচ জিতলে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করতে পারবে। আসুন, দেখে নেওয়া যাক, ভারত এবং চিনের মধ্যে কোন দলের পাল্লা ভারী।

এবারের টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সাফল্য যাত্রা

২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও পর্যন্ত একটাও ম্যাচে পরাস্ত হয়নি। টুর্নামেন্টের লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া চিনকে ৩-০, জাপানকে ৫-১, মালয়েশিয়াকে ৮-১, দক্ষিণ কোরিয়াকে ৩-১ এবং পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল। এরপর শেষ চারের লড়াইয়ে ভারতীয় হকি দল  দক্ষিণ কোরিয়াকে আবারও ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে।

কোন দলের পাল্লা ভারী?

ভারত এবং চিনের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৩ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় হকি দল ১৭ ম্যাচে জয়লাভ করেছে। আর চিন মাত্র তিনটে ম্যাচ জিতেছে। বাকি তিনটে ম্যাচ ড্র হয়েছে। যদি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলতে হয়, তাহলে ভারত এবং চিনের মধ্যে মোট ৬ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে পাঁচটি ম্যাচেই টিম ইন্ডিয়া জয়লাভ করেছে।

২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে।


```