Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডলি চাওয়ালার সঙ্গে হিড়িক সেলফির, ব্রাত্য রইল ভারতীয় হকি দল!

অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে পরপর পদক জয় করেও, দেশবাসীর হৃদয়ে জায়গা করতে পারেননি ভারতের হকি তারকারা।

ডলি চাওয়ালার সঙ্গে হিড়িক সেলফির, ব্রাত্য রইল ভারতীয় হকি দল!

হার্দিক সিং এবং ডলি চাওয়ালা

শেষ আপডেট: 27 September 2024 20:57

দ্য ওয়াল ব্যুরো: ভারত বরাবরই ক্রিকেটপ্রেমী দেশ। কিন্তু, অন্য খেলাগুলো এই দেশে কার্যত দুয়োরানি হয়েই থাকে। তালিকায় রয়েছে একাধিক নাম। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, আরও কত কী! গত কয়েকবছরে খেলাগুলো কিছুটা জনপ্রিয় হলেও, খেলোয়াড়রা আজও পরিচিতির অন্ধকারেই রয়ে গিয়েছেন।

সম্প্রতি সেই দুঃখের কথাই শেয়ার করলেন টিম ইন্ডিয়ার হকি তারকা হার্দিক সিং। ভারতীয় হকি দলের মিডফিল্ডার একটি ঘটনার প্রসঙ্গ টেনে বললেন, আজকাল লোকে ডলি চাওয়ালার সঙ্গে সেলফি তুলতে ভালোবাসে। কিন্তু, যে খেলোয়াড়রা দেশের জন্য পদক জয় করে অধিকাংশ লোকজনই তাঁদের নামে চেনেন না।

সম্প্রতি একটি পডকাস্ট শো'য়ে হার্দিক বললেন, 'আমি নিজের চোখে দেখেছি। আমি, হরমনপ্রীত (সিং) আর মনদীপ (সিং) একসঙ্গে দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলাম। ওখানে ডলি চাওয়ালাও দাঁড়িয়ে ছিল। কিন্তু, লোকজন আমাদের চিনতেই পারল না। সবাই ডলি চাওয়ালার সঙ্গেই সেলফি তুলতে ব্যস্ত ছিল। আমরা খানিকটা অপ্রস্তুত হয়েই একে অপরের দিকে তাকাচ্ছিলাম।'

আসলে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া তারকাদের নিয়ে গোটা দেশে যে লাফালাফি চলছে, তা দেখে কার্যত হতাশ হার্দিক। তিনি আরও যোগ করেন, '১৫০-র বেশি গোল করেছেন হরমনপ্রীত। অন্যদিকে, মনদীপও ১০০-র বেশি গোল করেছেন।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় ডলি চাওয়ালা। চা বানানোর প্রক্রিয়া একটু আলাদা হওয়ার কারণে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এমনকী, বিল গেটসকেও তিনি চা পরিবেশন করেছিলেন। কিন্তু, অলিম্পিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে পরপর পদক জয় করেও, দেশবাসীর হৃদয়ে জায়গা করতে পারেননি ভারতের হকি তারকারা।

হার্দিকের কথায়, 'একজন অ্যাথলিটের কাছে অর্থ এবং জনপ্রিয়তা, দুটোই এক। কিন্তু, দেশের সমর্থকরা যখন আপনার খেলা দেখেন এবং প্রশংসা করেন, তার থেকে বড় আর কিছু হতে পারে না। একজন অ্যাথলিটের কাছে এর থেকে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না।'


```