Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হয়ে গেল আংটি বদল, বাগদানে ভারতীয় পোশাকে মোহময়ী সিন্ধু

হায়দরাবাদে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

হয়ে গেল আংটি বদল, বাগদানে ভারতীয় পোশাকে মোহময়ী সিন্ধু

বাগদান পর্ব সারলেন পিভি সিন্ধু

শেষ আপডেট: 15 December 2024 06:31

দ্য ওয়াল ব্য়ুরো : বিয়ে করছেন ভারতের ব্যাডমিন্টন সুন্দরী পিভি সিন্ধু। আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে বিয়ের আসর। গত কয়েকবছর ধরেই বেঙ্কট দত্ত সাঁইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সিন্ধু। অবশেষে চার হাত এক হতে চলেছে।

তবে বিয়ের এক সপ্তাহ আগে তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হল। দুজনেই একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সিন্ধু নিজেই শেয়ার করেছেন। ছবিতে হবু স্বামী ভেঙ্কট দত্তর পাশে দারুণ দেখাচ্ছে সিন্ধুকে।

প্রসঙ্গত, সিন্ধু ইতিমধ্যে ২ বার অলিম্পিক্স পদক জয় করেছেন। অন্যদিকে, বেঙ্কট দত্ত একজন আইটি প্রফেশনাল। আগামী ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে অবশ্য আমন্ত্রিতদের তালিকা খুব বেশি লম্বা করা হচ্ছে না। দুই পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। 

এরপর হায়দরাবাদে একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই ব্যাপারে কয়েকদিন আগেই সিন্ধুর বাবা যাবতীয় তথ্য শেয়ার করেছিলেন। ইতিমধ্যে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা সহ অন্যান্যরা সিন্ধুর পোস্টে কমেন্ট করেছেন।

ইতিপূর্বে সিন্ধুর বাবা পিভি রমন্না জানিয়েছিলেন যে দুই পরিবার বহুদিন ধরেই একে অপরকে চিনত। কিন্তু, নভেম্বর মাসে পাকা হয় বিয়ের কথা। এই মাসের শুরুতেই সিন্ধুর বাবা পিটিআই-কে বলেন, 'দুই পরিবার বহুদিন ধরেই একে অপরকে চিনত। কিন্তু, একমাস আগেই সবকিছু ঠিকঠাক হয়। আগামী জানুয়ারি থেকে সিন্ধুর ব্যস্ত সূচি শুরু হয়ে যাবে। সেকারণেই এটাই বিয়ের একেবারে সঠিক সময়। সেকারণে দুই পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে আগামী ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।'


```