Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দেশে প্রথম জ্যাভলিনের আন্তর্জাতিক আসর! 'সোনার ছেলে' নীরজের উদ্যোগে ধারালো হচ্ছে বর্শা-খেলা

নীরজের সোনার পদক জয় দেশের আমজনতার মধ্যে জ্যাভলিন নিয়ে আগ্রহ তৈরি করেছে। ইতিমধ্যে ৭ আগস্ট (পদকপ্রাপ্তির দিন)-কে ‘ন্যাশনাল জ্যাভলিন ডে’ হিসেবেও ঘোষণা করা হয়েছে।

দেশে প্রথম জ্যাভলিনের আন্তর্জাতিক আসর! 'সোনার ছেলে' নীরজের উদ্যোগে ধারালো হচ্ছে বর্শা-খেলা

Neeraj Chopra

শেষ আপডেট: 7 January 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই ভারতে বসতে চলেছে আন্তর্জাতিক জ্যাভলিনের আসর। প্রত্যাশিতভাবে যেখানে প্রধান মুখ হতে চলেছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। জানাল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই)। সংস্থা সূত্রে খবর, চলতি বছরের সেপ্টম্বর মাসে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। 

এএফআই সভাপতি আদিল সুমারিওয়ালা জানান, ভারতে ২০২৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ২০২৭ সালে ওয়ার্ল্ড রিলে অনুষ্ঠিত করার জন্য ফেডারেশন ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছে। এ বছর জ্যাভলিনের আসরকে তারই মহড়া হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

আগামী পরিকল্পনার বিষয়ে তাঁর বক্তব্য, ‘সারা বিশ্বের সেরা ১০ জন জ্যাভলিন খেলোয়াড় এতে অংশ নেবেন। সেখানে নীরজও থাকবেন।’ নিছক প্রতিযোগী নয়, আয়োজক সংস্থার অন্যতম উদ্যোক্তা হিসেবেও ভূমিকা নিতে চলেছেন ভারতের সোনার ছেলে! জেএসবি নামে এক বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এএফআই। সেখানে নীরজও রয়েছেন। 

সুমারিওয়ালার মতে, নীরজের সোনার পদক জয় দেশের আমজনতার মধ্যে জ্যাভলিন নিয়ে আগ্রহ তৈরি করেছে। ইতিমধ্যে ৭ আগস্ট (পদকপ্রাপ্তির দিন)-কে ‘ন্যাশনাল জ্যাভলিন ডে’ হিসেবেও ঘোষণা করা হয়েছে। জনগণের এই উন্মাদনা আর আবেগকেই কাজে লাগাতে চাইছেন তাঁরা। 

এর পাশাপাশি পাইপলাইনে রয়েছে আরও বড় মাপের বেশ কিছু টুর্নামেন্ট। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ (২০২৮), ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (২০২৯), ওয়ার্ল্ড রিলে (২০২৭) তার মধ্যে অন্যতম। এখনও কিছু চূড়ান্ত হয়নি। কিন্তু হেভিওয়েট আসরগুলি যাতে ভারতে বসে, তার জন্য কোমর বেঁধে নেমেছে এএফআই। সবেরই প্রস্তাব পাঠানো হয়েছে। এখন শিকে ছেঁড়ার অপেক্ষা!


```