Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেউ বলত বাঁদর, কেউ বা আবার পাগল! প্যারালিম্পিক্স পদকেই যোগ্য জবাব দীপ্তির

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে পদক জয়ের পাশাপাশি দীপ্তি জীবঞ্জি বিশ্ব রেকর্ডও নিজের ঝুলিতে পুরে নিয়েছেন।

কেউ বলত বাঁদর, কেউ বা আবার পাগল! প্যারালিম্পিক্স পদকেই যোগ্য জবাব দীপ্তির

প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করলেন দীপ্তি জীবঞ্জি

শেষ আপডেট: 4 September 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করছেন। তবে আলাদা করে নজর কাড়লে দেশের মহিলা অ্যাথলিট দীপ্তি জীবঞ্জি। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে তিনি দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে পদক জয় করলেন। ইতিপূর্বে প্রীতি পাল এই সাফল্য অর্জন করেছিলেন। চলতি প্যারালিম্পিক্স টুর্নামেন্টে প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে পদক জয় করেন।

এই ইভেন্টে দীপ্তি জীবঞ্জি ৫৫.৮২ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই ইভেন্টে সোনার পদক জয় করেন ইউক্রেনের রেসকো। তিনি ৫৫.১৬ সেকেন্ড সময় নেন। অন্যদিকে, তুর্কির আইসেল ওয়ান্ডার (৫৫.২৩ সেকেন্ড) রুপোর পদক জয় করেছেন।

দীপ্তি জীবঞ্জি তেলঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় বসবাস করেন। ছোটবেলা থেকেই চূড়ান্ত দারিদ্রতা দেখেছেন তিনি। তাঁর বাবা একজন শ্রমজীবী। তাঁর বাবা এতটাই গরীব ছিলেন যে মেয়েকে ওয়ারাঙ্গল থেকে হায়দরাবাদ পাঠানোর জন্য বাসভাড়া পর্যন্ত ছিল না। পাশাপাশি মানসিক প্রতিবন্ধকতার কারণে গ্রামের লোকজন দীপ্তিকে হামেশাই কটাক্ষ করতেন। বর্তমানে তাঁরাই প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন।

দীপ্তির কোচ রমেশ বললেন, ছোটবেলা থেকেই তাঁর ছাত্রীকে যথেষ্ট লড়াই করে বড় হতে হয়েছে। মেয়ে মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে তাঁর বাবা-মা'কেও যথেষ্ট কটাক্ষ সহ্য করতে হয়েছে। এমনকী, এই কারণে দীপ্তির বিয়ে পর্যন্ত হয়নি। স্কুলের একটি টুর্নামেন্টে দীপ্তিকে দৌড়তে দেখেছিলাম। তারপরই ওকে কোচিং দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।

দীপ্তির মা জীবঞ্জি ধনলক্ষ্মী ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বলেন, 'আমার মেয়ে সূর্যগ্রহণের সময় জন্মেছিল। জন্মের সময় ওর মাথাটা যথেষ্ট ছোট ছিল। পাশাপাশি ঠোঁট এবং নাকের আকৃতিও কিছুটা বিকৃত ছিল। আর সেকারণে গ্রামের সকলে ওকে পাগল এবং বাঁদর বলে উত্যক্ত করত। অনেকে তো আবার ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। সবাই যখন কটাক্ষ করত, তখন ও ঘরে এসে কাঁদত। ছোটবেলায় ওর বাবা মারা যাওয়ায়, আমাদের ক্ষেত বিক্রি করে দিতে হয়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে।'

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে পদক জয়ের পাশাপাশি দীপ্তি জীবঞ্জি বিশ্ব রেকর্ডও নিজের ঝুলিতে পুরে নিয়েছেন। ২০২৪ সালে জাপানে আয়োজিত প্যারা অ্যাথলেটিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় (টি-২০) বিশ্ব রেকর্ড কায়েম করেছিলেন। তিনি ৫৫.০৬ সেকেন্ড সময় নেন। তার আগে ২০২৩ সালে আয়োজিত এশিয়ান প্যারা গেমসে মার্কিন অ্যাথলিট ব্রেনা ক্লার্কের রেকর্ডও (৫৫.১২ সেকেন্ড) ভেঙে দেন তিনি। ২০২২ এশিয়ান গেমসে সোনার পদক জয় করেছিলেন। সেইসময় দীপ্তি ৫৬.৬৯ সেকেন্ড সময় নিয়েছিলেন।


```