Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মদ নয়, হাতে জলের গ্লাস! গুকেশের সংস্কৃতিতে মুগ্ধ ভারতীয়রা

এই ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয়দের মন জয় করেছেন দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার।

মদ নয়, হাতে জলের গ্লাস! গুকেশের সংস্কৃতিতে মুগ্ধ ভারতীয়রা

জলের গ্লাস হাতে গুকেশ

শেষ আপডেট: 18 December 2024 10:19

দ্য ওয়াল ব্যুরো : ডোম্মারাজু গুকেশ। এই নামটা আপনাদের কাছে একেবারেই অপরিচিত নয়। ১৮ বছরের এই কিশোর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন গুকেশ।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেদার ভাইরাল হতে শুরু করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটাচ্ছিলেন গুকেশ। গোল টেবিলে বসেছিল আড্ডার আসর। সেখানে গুকেশ ছাড়া বাকি প্রত্যেকের হাতেই মদের গ্লাস দেখতে পাওয়া গিয়েছে। শুধুমাত্র গুকেশ জলের গ্লাস হাতে বসেছিলেন।

এই ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয়দের মন জয় করেছেন দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার। সকলেই একবাক্যে স্বীকার করেছেন যে ভারতীয় সংস্কৃতির মর্যাদা রেখেছেন গুকেশ। শুধুমাত্র হাতে জলের গ্লাসই নয়, কপালে বিভূতির টিকা দেখেও সকলে প্রশংসা করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডি গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন। চিনের ডিং লিরেনকে পরাস্ত করে গুকেশ এই খেতাব জয় করেন। ১৪ নম্বর তথা অন্তিম দানে বাজিমাত করেন তিনি।

আর এই জয়ের পর গুকেশ চোখের জল ধরে রাখতে পারেননি। ভারতীয় দাবা ইতিহাসে যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাফল্য, তা বলা যেতেই পারে। গুকেশের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশও। এখনও বয়ে চলেছে প্রশংসার জোয়ার।


```