Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনমোহনের জমানায় ভারতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর, কেন তা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল দেশজুড়ে

এই টুর্নামেন্ট আয়োজনের আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছিল।

মনমোহনের জমানায় ভারতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর, কেন তা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল দেশজুড়ে

কমনওয়েলথ গেমস দুর্নীতিতে কলঙ্কিত হয়েছিল মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্ব

শেষ আপডেট: 27 December 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো : ভারতের আর্থিক নবজাগরণের জনক তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ঘটনায় গোটা দেশ আপাতত শোকস্তব্ধ। কিন্তু, তিনি দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতীয় ক্রীড়াজগত যেভাবে কলঙ্কিত হয়েছিল, সেটা বোধহয় কেউ ভুলতে পারবেন না।

সালটা ছিল ২০১০। ভারতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। এই গেমস একাধিক বিতর্কে জর্জরিত হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, সেইসময় ভারতের যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কমনওয়েলথ গেমসের আয়োজন নেহাতই বিলাসিতা ছিল। উইপ্রো টেকনোলজির স্থপতি আজিম প্রেমজি মন্তব্য করেছিলেন, এই টুর্নামেন্টের আয়োজন করা জনগণের টাকা নয়ছয় করা ছাড়া আর কিছুই নয়।

এখানেই শেষ নয়। এই টুর্নামেন্ট আয়োজনের আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছিল। এই আসর আয়োজনের সময় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এইসব দুর্ঘটনায় কমপক্ষে ৭০ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। যদিও সরকারের পক্ষ থেকে মৃতের সংখ্যা লুকোনোর অভিযোগ উঠেছিল। সেই হিসেবটা আজও স্পষ্ট হয়নি।

উঠেছিল শিশুশ্রমের অভিযোগও। সিএনএন ইন্ডিয়ার পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেখানে সিদ্ধার্থ কারা (ভারতীয় লেখক) প্রমাণ সহকারে অভিযোগ করেন, অন্তত ১৪ জায়গায় শিশু শ্রমিক ব্যবহার করা হচ্ছে। 

পাশাপাশি এই টুর্নামেন্ট চলাকালীন যৌনব্যবসাও যথেষ্ট ফুলেফেঁপে উঠেছিল। মুড়ি-মুড়কির মতো পাচার করা হচ্ছিল মহিলাদের। একটি NGO দাবি করেছিল যে শুধুমাত্র দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকেই কমপক্ষে ৪০,০০০ মহিলা উদ্ধার করা হয়েছিল। অপর একটি সূত্রের খবর, মুম্বইয়ের ৩,০০০ নর্তকী রাতারাতি উধাও হয়ে গিয়েছিল।

এছাড়াও ছিল একাধিক সাংগঠনিক ব্যর্থতা। সেগুলোর মধ্যে অন্যতম ছিল কাজে ইচ্ছাকৃত দেরি করা, নজরদারির অভাব, আর্থিক তছরূপ এবং গেমস ভিলেজের জঘন্য পরিস্থিতি। এই ব্যর্থতার অভিযোগ অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট সুরেশ কালমাডির উপর এসে পড়েছিল। যথেষ্ট অস্বস্তিতে ফেলেছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার জন্য় তিনি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। কথাও দিয়েছিলেন যে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু, সেই কমিটির রিপোর্ট আজও জনসমক্ষে নিয়ে আসা হয়নি।


```