Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নির্বাসিত ৪ বছর, শেষ হয়ে গেল বজরং পুনিয়ার কেরিয়ার?

বজরংয়ের দাবি, ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির বিরোধিতা করার জন্যই তাঁকে এমনভাবে ফাঁসানো হল।

নির্বাসিত ৪ বছর, শেষ হয়ে গেল বজরং পুনিয়ার কেরিয়ার?

চার বছরের জন্য নির্বাসিত বজরং পুনিয়া

শেষ আপডেট: 27 November 2024 14:45

দ্য ওয়াল ব্যুরো : অলিম্পিক্সে ভারতের হয়ে জয় করেছিলেন ব্রোঞ্জ পদক বজরং পুনিয়া। কিন্তু, ভারতের এই তারকা কুস্তিগীরকে ৪ বছরের জন্য নির্বাসিত করল জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (NADA)। গত ১০ মার্চ বজরং পুনিয়ার থেকে মুত্রের নমুনা চেয়েছিল NADA। কিন্তু, নমুনা দিতে চাননি বজরং। আর সেকারণেই NADA তাঁকে নির্বাসিত করেছে।

আগামী ৪ বছর কুস্তিতে অংশগ্রহণ করতে পারবেন না

NADA-র এই নির্বাসনের কারণে বজরং পুনিয়া আগামী ৪ বছর পর্যন্ত কোনও কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এই প্রসঙ্গে বজরংয়ের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, যে কিট দিয়ে পরীক্ষা হবে বলে জানানো হয়, সেটা এক্সপায়ার হয়ে গিয়েছিল। সেকারণেই তিনি মুত্রের নমুনা দিতে কিছুটা ইতস্তত করেছিলেন।

প্রথমে কবে হয়েছিলেন নির্বাসিত?

গত ২৩ এপ্রিল জাতীয় ডোপিং বিরোধী সংস্থা বজরং পুনিয়াকে প্রথমবার নির্বাসিত করে। এরপর UWW তাঁকে ফের সাসপেন্ড করে। তবে গত ৩১ মে NADA বজরংয়ের উপর থেকে যাবতীয় নির্বাসন তুলে নিয়েছিল। এরপর ২৩ জুন বজরংয়ের উপর আবারও অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই চ্যালেঞ্জ জানিয়েছিলেন বজরং। গত ২০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর এই মামলার শুনানি হয়েছিল।

দোষী সাব্যস্ত হন বজরং

শুনানির পর জানিয়ে দেওয়া হয় যে বজরং ডোপ করেছিলেন। আর সেকারণেই তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করা হয়। বজরংয়ের দাবি, ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির বিরোধিতা করার জন্যই তাঁকে এমনভাবে ফাঁসানো হল। তিনি স্পষ্ট জানান, কখনই নমুনা দিতে তিনি অস্বীকার করেননি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তিনি NADA-র কাছে অভিযোগও করেছিলেন যে এক্সপায়ার হয়ে যাওয়া কিটে নমুনা গ্রহণ করা হয়।


```