Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুরুতেই বিদায় নিশেষের, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

সেকেন্ড সেট চলাকালীন আহত হত নিশেষ। খোঁড়াতে থাকেন তিনি। এরপরই ছন্দ হারিয়ে ফেলেন।

শুরুতেই বিদায় নিশেষের, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

নিশেষ-জোকোভিচ

শেষ আপডেট: 13 January 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল আতঙ্কে। শেষটা একপেশে। ভারতীয় বংশোদ্ভূত নিশেষ বাসবরেড্ডিকে চার সেটের লড়াইয়ে হারিয়ে সেকেন্ড রাউন্ডে গেলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচ।

এদিন রড লেভার এরিনার ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েন জোকোভিচ। ৬-৪ স্কোরলাইনে ফার্স্ট সেট জিতে নেন নিশেষ। এমনকী দ্বিতীয় সেটও একসময় ৩-৩ অবস্থায় ছিল। তারপরই ঘুরে দাঁড়ান সার্বিয়ার তারকা। দ্বিতীয়, তৃতীয় এবং অন্তিম তথা চতুর্থ সেটের স্কোরলাইন যথাক্রমে: ৩-৬, ৪-৬, ২-৬।

প্রসঙ্গত, সেকেন্ড সেট চলাকালীন আহত হত নিশেষ। খোঁড়াতে থাকেন তিনি। এরপরই ছন্দ হারিয়ে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, ৩-৩ থাকা অবস্থায় আহত না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত।

বাসবরেড্ডির বাবা-মা আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ১৯৯৯ সালে ওই দম্পতি ক্যালিফোর্নিয়া চলে যান। সেখানেই জন্মগ্রহণ করেন বাসব। পরে ব্রায়ান স্মিথের ক্যাম্পে ভর্তি হন। ২০২৩ সালে ফেয়ারফিল্ড চ্যালেঞ্জার টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। এখনও পর্যন্ত কোনও এটিপি টুর্নামেন্ট পুরো খেলননি বাসব। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জায়গা করেছিলেন এই উঠতি টেনিস খেলোয়াড়।


```