Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মিথ্যা প্রতিশ্রুতি অশোক দিন্দার, '৫০ কোটি অনুদান' প্রসঙ্গে তোপ অরূপের

অরূপ বিশ্বাসের আবেদন, যদি কেন্দ্র না আর্থিক অনুদান দিতে না পারে, সেক্ষেত্রে রাজ্যের হাতে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন ফেরত দেওয়া হোক।

মিথ্যা প্রতিশ্রুতি অশোক দিন্দার, '৫০ কোটি অনুদান' প্রসঙ্গে তোপ অরূপের

অশোক দিন্দা এবং অরূপ বিশ্বাস

শেষ আপডেট: 4 December 2024 15:38

দ্য ওয়াল ব্যুরো : বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস। বুধবার (৪ ডিসেম্বর) তিনি দাবি করলেন, সাধারণ মানুষকে নাকি বিভ্রান্ত করছেন দিন্দা। এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করার আর্জিও জানান।

তাঁর দাবি, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তিমাফিক জলপাইগুড়িতে ২৭ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি হয়েছে ঠিকই, কিন্তু, সেখানে খেলা হয় না। আপাতত গরু চড়ছে সেখানে। পাশাপাশি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের কাছে এই ব্যাপারটা দিল্লির দরবারে তুলে ধরার জন্য আবেদনও করেন।

সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই মন্তব্যের প্রেক্ষিতে অশোক দিন্দা এখনও কোনও তথ্যপ্রমাণ দিতে পারেননি। আর এমন মন্তব্যের মাধ্যমে বিধানসভাকে বিভ্রান্ত করার জন্য দিন্দার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। 

অরূপ বিশ্বাসের আবেদন, যদি কেন্দ্র না আর্থিক অনুদান দিতে না পারে, সেক্ষেত্রে রাজ্যের হাতে জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন ফেরত দেওয়া হোক। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিগত কয়েক বছরে বাংলার ক্রীড়া পরিকাঠামো যথেষ্ট উন্নত হয়েছে। গত ৫ বছরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে মোট ১৩ স্টেডিয়াম। এরমধ্যে পুরুলিয়ায় স্টেডিয়ামের (৬) সংখ্যা সবথেকে বেশি। এরপর একে একে রয়েছে নদীয়া (২), উত্তর ২৪ পরগণা (১), দক্ষিণ ২৪ পরগণা (১), উত্তর ও দক্ষিণ দিনাজপুর (২) এবং পশ্চিম মেদিনীপুর (১)।

সঙ্গে তিনি আরও পরিসংখ্যান দেন, ২০১১ সাল থেকে বাংলায় মোট ১৮ স্টেডিয়াম গড়ে উঠেছে। এর পাশাপাশি ২৭ স্টেডিয়াম পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। সবমিলিয়ে আপাতত গোটা রাজ্যে মোট ৫৮টি স্টেডিয়াম রয়েছে। 


```