Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুড়ে খাক অলিম্পিক্সের ১০ পদক, ক্যালিফোর্নিয়ার খাণ্ডবদাহে সর্বস্বান্ত মার্কিন অ্যাথলিট

এই অগ্নিকাণ্ডে ১৩,৫০০ কোটি ডলার থেকে ১৫,০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পুড়ে খাক অলিম্পিক্সের ১০ পদক, ক্যালিফোর্নিয়ার খাণ্ডবদাহে সর্বস্বান্ত মার্কিন অ্যাথলিট

পুড়ে ছাই গ্যারি হলের ১০ পদক

শেষ আপডেট: 11 January 2025 18:32

দ্য ওয়াল ব্যুরো : ক্যালিফোর্নিয়ার দানব আগুন ইতিমধ্যে গ্রাস করেছে শ'য়ে শ'য়ে ঘরবাড়ি। চোখের নিমেষে সর্বস্বান্ত হয়েছেন হাজার-হাজার মানুষ। সেই তালিকায় নাম লিখিয়েছেন আমেরিকার কিংবদন্তী সাঁতারু গ্যারি হল জুনিয়র। তিনি প্যাসিফিক প্যালিশেডসের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি। নষ্ট হয়েছে সুইমিং পুল। এছাড়া তাঁর যে দশটি অলিম্পিক্স পদক ছিল, তাও নষ্ট হয়ে গিয়েছে। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের কাছে নিজের দুঃখপ্রকাশ করেছেন হল। তিনি জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড তাঁর জীবনে 'অ্যাপোক্যালিপ্স সিনেমা'র থেকে দুর্বিষহ হয়ে উঠেছে। 

সেইদিনের ঘটনা বর্ণনা করে হল বললেন, 'গোটা লস অ্যাঞ্জেলস আপাতত নরকে পরিণত হয়েছে। আমাদের চারপাশ আগুনের লেলিহান শিখা ঘিরে রেখেছিল। আগুনের শিখাগুলো উপর থেকে কার্যত বৃষ্টির মতো নেমে আসছিল। আমি লাফিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়েছিলাম। শুধুমাত্র পোষ্য কুকুর এবং ব্য়ক্তিগত কিছু জিনিসপত্র নিয়ে আসতে পেরেছি। প্রত্যেকের একই অবস্থা ছিল।'

ঘটনাস্থল থেকে দ্রুত পালাতে গিয়ে হলকে তাঁর ১০ অলিম্পিক্সের পদক ফেলে আসতে হয়। এরমধ্যে রয়েছে পাঁচটি সোনার পদক, তিনটে রুপোর এবং জোড়া ব্রোঞ্জ পদক। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক্স, ২০০০ সিডনি অলিম্পিক্স এবং ২০০৪ আথেন্স অলিম্পিক্সে তিনি এই পদকগুলো জিতেছিলেন।

খানিক দুঃখ করেই তিনি বললেন, 'পদকগুলোর চিন্তা আমার মাথায় ছিল। কিন্তু, সেগুলো নিয়ে আসার মতো সময় আমার হাতে ছিল না। সকলেই প্রশ্ন করছেন যে পদকগুলো কি পুড়ে গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটাই পুড়ে গিয়েছে। এগুলো ছাড়াই এবার আমাকে বাঁচতে হবে। আমি মনে করি, এগুলো সবই পার্থিব। আবারও নতুন করে শুরু করতে হবে। আর কীই বা করতে পারি?'

প্রসঙ্গত, এই অগ্নিকাণ্ডে ১৩,৫০০ কোটি ডলার থেকে ১৫,০০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে আমেরিকা সরকার ক্ষতিগ্রস্তদের ১০০ শতাংশ ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এ পর্যন্ত প্যালিসেডস অগ্নিকাণ্ড প্রায় ২১,৬০০ একর জমি ধ্বংস করে দিয়ে আরও পূর্ব দিকে এগোচ্ছে। যার মধ্যে মাত্র ৮ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


```