Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আত্মপ্রকাশ

যে কোনও আত্মপ্রকাশের একটা মুখবন্ধ থাকে। কেন এলাম, কী করতে চাই, তা জানানোর একটা দায়বদ্ধতা থাকে। thewall -এরও আছে। আজন্ম আমাদের অভ্যাসের প্রিন্ট মিডিয়া আগামী দিনেও কতটা প্রাসঙ্গিক থাকবে, সে তর্কের মধ্যে না ঢুকেও এ কথা হলফ করেই বলা যায় যে

আত্মপ্রকাশ

শেষ আপডেট: 7 May 2018 04:57

যে কোনও আত্মপ্রকাশের একটা মুখবন্ধ থাকে। কেন এলাম, কী করতে চাই, তা জানানোর একটা দায়বদ্ধতা থাকে। thewall -এরও আছে। আজন্ম আমাদের অভ্যাসের প্রিন্ট মিডিয়া আগামী দিনেও কতটা প্রাসঙ্গিক থাকবে, সে তর্কের মধ্যে না ঢুকেও এ কথা হলফ করেই বলা যায় যে ভবিষ্যৎটা মূলত ডিজিটাল মিডিয়ারই।
এমন নয়, এই প্রজন্ম খবরে আগ্রহী নয়| খবর তারা বিলক্ষণ জানতে চায়, কিন্তু খবরের কাগজের পাতা উল্টে নয়। সকালে ঘুম ভেঙে চোখ খোলা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া ইস্তক কমবেশি পনেরো বর্গ ইঞ্চির যে আয়তাকার পর্দাটা তার সর্বক্ষণের মনোযোগের কেন্দ্রবিন্দু, সেটাই তার কাছে খবর জানার প্রধান মাধ্যম। খবর জানার ধরণ শুধু নয়, তার কাছে বদলে যাচ্ছে খবরের সংজ্ঞাও। খবর তার কাছে শুধু পড়া নয়, দেখা আর শোনাও। কিন্তু টেলিভিশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার ধৈর্যও তার নেই। সোশ্যাল মিডিয়ার দেয়াল যে কারণে তার এতো পছন্দ।
কিন্তু সবকিছুর মধ্যেও ব্যাকরণকে মান্য করা খুবই জরুরি। ঘটনার সত্যাসত্য বিচার না করে যা মনে এলো দায়িত্বজ্ঞানহীনের মতো বলে দেওয়ার প্রবণতা থেকে সোশ্যাল মিডিয়া অনেক সময়েই মুক্ত নয়। যা অনেক সময়েই অবাঞ্ছিত জটিলতা তৈরি করে। রাজনীতি হোক, সমাজ-শৃঙ্খলা হোক, আইন-কানুন হোক কিংবা প্রশাসন--যে কিসিমের খবরই হোক না কেন, নিরপেক্ষ নির্মোহ ও নিখুঁত ভাবে দ্রুত পরিবেশন করা একটা বড় দায়িত্ব।
সেই দায়িত্ব পালনে সর্বতো ভাবে সচেষ্ট হবে thewall। পাঠকের মনের খোরাক জুগিয়ে তাকে সমৃদ্ধ করার এই প্রয়াস যাতে সফল হয়, তার জন্য আপনাদের শুভ কামনা একান্ত ভাবে প্রার্থিত।

```