
শেষ আপডেট: 21 July 2022 11:16
দ্য ওয়াল ব্যুরো: একই প্রেমিককে (Boyfriend) ভাগ করে নিয়েছেন দুজনে। একই সময়ে সেই প্রেমিকের ঔরসে সন্তান ধারণ করতে চেয়ে আগেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছিলেন তাঁরা। বাগদানও সেরে ফেলেছেন সেই প্রেমিকের সঙ্গেই। এবার বাগ্দত্তকে (Fiancee) সঙ্গে নিয়েই একসঙ্গে জন্মদিন (Birthday) উদযাপন (Celebrate) করতে দেখা গেল হুবহু একই রকম দেখতে দুই যমজ বোনকে (Identical twins)।
অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা দুই যমজ বোন আনা এবং লুসি ডেসিঙ্ক। দুজনের চেহারায় মিল এতটাই বেশি যে, বিশ্বের সবচেয়ে বেশি একইরকম দেখতে যমজের তকমা পেয়েছেন তাঁরা। ২০১২ সাল থেকে বেন বায়ার্ন নামে এক ব্যক্তিকে ডেট করতে শুরু করেন দুই বোন। এরপর 'দিস মর্নিং' নামক একটি শোতে এসে বেনকে বিয়ে করার এবং একই সময়ে তাঁর সন্তানের মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন লুসি এবং আনা। এরপরেই ভাইরাল হয়ে যান এই জুটি।
ওই শোতে তাঁরা আইভিএফের মাধ্যমে বেনের সন্তানের মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। সদ্যই ৩৬ বছরে পা দিয়েছেন দুই বোন। নেট মাধ্যমে তাঁদের জন্মদিন উদযাপনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, হুবহু একই রকম জামা, হেয়ার স্টাইল এবং মেক আপে বাগদত্ত বেনকে মাঝে নিয়ে ছবি তুলেছেন দুই বোন।

সম্প্রতি টিএলসির শো 'এক্সট্রিম সিস্টার্স'-এ এসেছিলেন দুই বোন। 'সত্যি বলতে, আমরা একই সময়ে বাচ্চা নেওয়ার ব্যাপারে তাড়াহুড়োতে আছি। হয়তো আনা অন্তঃসত্ত্বা হয়ে গেল, কিন্তু আমি হলাম না, তাতে আমার হার্ট এট্যাক হয়ে যাবে। একজন অন্তঃসত্ত্বা হওয়ার থেকে দুজন একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়াই ভাল,' দাবি লুসির।
তবে দুঃখজনকভাবে, এখনও গর্ভধারণ করতে সক্ষম হননি কেউই। জন্মদিনের দিন দুই জমজ বোন জানিয়েছেন, একসঙ্গে মা হওয়ার জন্য তাঁদের চেষ্টা জারি থাকবে।
জানা গেছে, গত বছর যমজ প্রেমিকাদের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বেন। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়াতে বহুবিবাহ অবৈধ, তাই শেষমেশ বিয়ে না করেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনজন।
দুধসাদা দুধসাগর পাহাড় বেয়ে নেমে আসছে তরতরিয়ে! তার মাঝেই ছুটছে ট্রেন, দেখুন গোয়ার ভিডিও