
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 14 April 2025 20:56
দ্য ওয়াল ব্যুরো: আজকাল প্রায়শই তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে সম্পর্ক (relationship)। দু’জন মানুষ মিলে অনেক স্বপ্ন দেখে একসঙ্গে, তিলতিল করে গড়ে তোলে নিজেদের দুনিয়া। সেই সম্পর্ক থেকে বেরিয়ে (break up) আসার পর কী হয় তাদের? কিন্তু অনেকেই আছেন যাঁদের সম্পর্ক বছরের পর পেরিয়ে অবশেষে পরিণতি (marriage) পায়।
সিচুয়েশনশিপ (situationship)-ফ্রেন্ডস উইথ বেনিফিটসের (friends with benefits) এই যুগে এক অভিনব ঘোষণা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। একটি ওয়েবসাইট নিয়ে এসেছে বিশ্বের প্রথম ‘রিলেশনশিপ ইন্স্যুরেন্স’ (World's first relationship insurance), যেখানে প্রেমের প্রতি বিশ্বস্ত থাকলেই মিলতে পারে মোটা অঙ্কের অর্থ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি নতুন ধরনের এই ইন্স্যুরেন্সের প্রচার করছেন। তিনি বলছেন, প্রেমিক-প্রেমিকারা যদি একে অপরের প্রতি বিশ্বস্ত থাকেন অন্তত পাঁচ বছর এবং তারপর বিয়ে করেন, তাহলে তাঁরা পাবেন নিজেদের দেওয়া প্রিমিয়ামের ১০ গুণ টাকা। সেই টাকা দিয়ে চাইলে তাঁরা বিয়ের খরচও মেটাতে পারেন। কিন্তু যদি সম্পর্ক ভেঙে যায়, তাহলে কিছুই পাওয়া যাবে না। শুধু থাকবে সান্ত্বনা হিসেবে থাকবে জীবনের অভিজ্ঞতাটুকুই।
View this post on Instagram
এই ভিডিও ভাইরাল হতেই সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে বলছেন ‘সেরা বিনিয়োগ’, আবার কেউ মজার ছলে বলছেন, ‘চল, বিয়ে করি, টাকাটা ভাগ করি, তারপর আলাদা হয়ে যাই।’ কেউ আবার ভীষণ আগ্রহ প্রকাশ করে লিখেছেন, ‘আমি তো ইতিমধ্যেই ওয়েটিং লিস্টে আছি।’ এক সম্পর্ক বিশেষজ্ঞ তো বলেই ফেলেছেন এটা ‘ইন্ডাস্ট্রির সবচেয়ে গেম-চেঞ্জিং প্রোডাক্ট’।