Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশান্তির জীবন থেকে মুক্তি চেয়েছিলেন! ইচ্ছেমতো হারিয়ে যাওয়ার ৬০ বছর পর খোঁজ মিলল মহিলার

গোয়েন্দাদের কথা অনুযায়ী, নিজের একঘেয়ে জীবন থেকে সরে এসে নতুনভাবে বাঁচতে শুরু করেছিলেন তিনি।

অশান্তির জীবন থেকে মুক্তি চেয়েছিলেন! ইচ্ছেমতো হারিয়ে যাওয়ার ৬০ বছর পর খোঁজ মিলল মহিলার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 May 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: ৬০ বছরের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে জানা গেল তিনি জীবিত এবং সুস্থ। আমেরিকার উইসকনসিনের অড্রি ব্যাকেবার্গ নামের এক মহিলা ১৯৬২ সালের জুলাই মাসে নিজের বাড়ি, রিডসবার্গ থেকে হঠাৎ একদিন নিখোঁজ হন। তখন তাঁর বয়স মাত্র ২০ বছর।

সেই সময় থেকেই তাঁকে খুঁজতে বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়ে গেছেন গোয়েন্দারা। কিন্তু লাভ হয়নি। ২০২৫ সালে গোয়েন্দা আইজ্যাক হ্যানসন ও তাঁর সহকর্মীরা মামলাটি আবার খতিয়ে দেখতে শুরু করেন। তখনই সামনে আসে অড্রির খবর।

এক সংবাদসংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন অড্রি একজনের (পেশায় তিনি বেবিসিটার) সঙ্গে বাড়ি থেকে বেরোন। এরপর তারা একসঙ্গে উইসকনসিনে পৌঁছান এবং সেখান থেকে বাসে চড়ে যান ইন্ডিয়ানা। শেষ তাঁকে যখন দেখা গেছিল, তিনি বাস স্টপ থেকে দূরে একটি মোড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

ডিএনএ টেকনোলজি এই ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। নতুন ডিএনএ প্রযুক্তি এবং জেনেটিক তথ্যভিত্তিক ওয়েবসাইটের সাহায্যে অবশেষে অড্রিকে খুঁজে বার করা সম্ভব হয়েছে। গোয়েন্দা হ্যানসন জানান, অড্রির বোন Ancestry নামক ওই ওয়েবসাইটে একটি প্রোফাইল খুলেছিলেন, যার মাধ্যমে একটি ঠিকানা উঠে আসে। সেই সূত্র ধরে ধাপে ধাপে তাঁরা অড্রিকে খুঁজে বার করেন।

তবে কেন তিনি হঠাৎ সব ছেড়ে চলে গিয়েছিলেন, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তাঁর হঠাৎ এই অন্তর্ধানের নেপথ্য কাহিনী হ্যানসন জানলেও অড্রির ইচ্ছেতেই সেই কথা রেখেছেন গোয়েন্দা।

গোয়েন্দা হ্যানসনের কথা অনুযায়ী, অড্রি নিজের একঘেয়ে জীবন থেকে সরে এসে নতুনভাবে বাঁচতে শুরু করেছিলেন। সূত্র মারফত জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে অড্রির দাম্পত্য জীবন অশান্ত ছিল, এবং পারিবারিক নির্যাতনের অভিযোগে একটি মামলাও দায়ের হয়েছিল।

বর্তমানে অড্রি উইসকনসিনের বাইরে কোথাও থাকছেন। তবে তিনি পরিবার বা পুরনো পরিচিতদের সঙ্গে আবার যোগাযোগ করবেন কিনা, তা অবশ্য এখনও রহস্যেই।


```