Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ডার্থ ভেডার' বলে ট্রোল, কলিগদের বিরুদ্ধে মামলা মহিলার! ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এই তুলনাকে 'অত্যন্ত অপমানজনক' হিসেবে বিবেচনা করেছে। 

'ডার্থ ভেডার' বলে ট্রোল, কলিগদের বিরুদ্ধে মামলা মহিলার! ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 May 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের এক অফিসে কর্মীকে 'স্টার ওয়ার্স' সিরিজের খলনায়ক ডার্থ ভেডারের সঙ্গে তুলনা করায় ক্ষতিপূরণ দিতে হবে, এমনটাই জানিয়েছে আদালত। সেটাও টাকার অঙ্কে নেহাত কম কিছু নয়। ২৮,৯৮৯.৬১ পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা।

লন্ডনের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এই তুলনাকে 'অত্যন্ত অপমানজনক' হিসেবে বিবেচনা করেছে। 

২০২১ সাল নাগাদ, অফিসে টিমের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ চলছিল। সেখানে কর্মীদের 'স্টার ওয়ার্স' থিম নিয়ে বিশেষ এক মনস্তাত্ত্বিক কুইজে অংশগ্রহণ করতে বলা হয়। এই কুইজের মূল বিষয়, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনুযায়ী ১৬টি চরিত্রের মধ্যে একটি চরিত্রের সঙ্গে তুলনা করতে হতো অংশগ্রহণকারীদের। লর্না রুক, যিনি ন্যাশনাল হেলথ সার্ভিসের ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট বিভাগের প্রাক্তন ট্রেনিং ও প্র্যাকটিস সুপারভাইজার, সেই সময় থেকে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

যদিও কুইজে ডার্থ ভেডারকে ‘অত্যন্ত মনোযোগী ব্যক্তি', ‘যিনি টিমের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারেন’ বলে বর্ণনা করা হয়েছিল, তবে সিনেমায় তার চরিত্রের কর্তৃত্ব ফলানোর বৈশিষ্ট্য বাস্তবে এই তুলনাকে অপমানের বিষয়ে পরিণত করে।

রুক কুইজটি নিজে শেষ করেননি, কারণ তিনি ব্যক্তিগত ফোন কলে ব্যস্ত ছিলেন। তবে, এক সহকর্মী তাঁর হয়ে কুইজটি শেষ করেন এবং প্রকাশ্যে তাঁকে অফিসের ‘ডার্থ ভেডার’ হিসেবে ঘোষণা করেন। বিচারক ট্রাইব্যুনালে বলেন, 'ডার্থ ভেডার স্টার ওয়ার্স সিরিজের একটি কিংবদন্তি খলনায়ক। তাই তার ব্যক্তিত্বের সঙ্গে তুলনা টানা অপমানজনক।'

রুকের দাবি, এই তুলনা সহকর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। এর এক মাস পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও ট্রাইব্যুনাল এই ঘটনাকে রুকের পদত্যাগের মূল কারণ হিসেবে গ্রহণ করেনি, তবে তা 'ক্ষতিকারক' হিসেবে বিবেচনা করে তাঁকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

এমন ঘটনায় অদ্ভুত এই তুলনা রুকের কাছে যতটা না ক্ষতিকর সাব্যস্ত হয়েছে, তার থেকে বেশি অর্থনৈতিক দিক থেকে তাঁকে সুরক্ষিত করেছে বলে মনে করছেন অনেকেই।


```