
শেষ আপডেট: 5 April 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: বছরে ৮ লাখ কামাত পাত্র। তাকে একেবারেই পছন্দ হয়নি পাত্রীর। বছরে ৮ লাখটা আবার বেতন নাকি? নাকি সিঁটকে ইঞ্জিনিয়ার পাত্রকে পত্রপাঠ প্রত্যাখ্যান করেছেন পাত্রী। আর তাতেই রীতিমতো চটে গেছেন পাত্রের পরিবারের লোকজন। পাত্রের এক বন্ধু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখের সঙ্গে জানিয়েছেন, আমার ইঞ্জিনিয়ার বন্ধু ভাল রোজগার করা সত্ত্বেও তাকে ‘রিজেক্ট’ করা হল।
টুইটারে এই পোস্টটা ৫ লাখের বেশি ভিউ হয়েছে। হাজার হাজার কমেন্ট। শেয়ারও হচ্ছে। ছেলেটি জানিয়েছে, সবে বছর দুয়েক হল চাকরি পাকা হয়েছিল তার বন্ধুর। আগে ইনটার্ন হিসেবে কাজ করছিল। চাকরি পাকা হতেই এক লাফে বেতন বছরে ৮ লাখে পৌঁছে যায়। অর্থাৎ মাসে ৫৭ থেকে ৬২ হাজারের মতো বেতন। তাই নাকি পছন্দ হয়নি পাত্রীর। আর সেই মেয়েটি চাকরি করে না বলেই জানিয়েছেন তিনি।
বন্ধুটি ফলাও করে লিখেছে, মেয়েটি খুব সম্প্রতি চাকরি ছেড়েছে। আর এখন এমন ছেলে খুঁজছে যার রাজার চাকরি। ধনুকভাঙা পণ করেছে যে পাত্র বছরে ২৫ লাখ না কামালে নাকি বিয়ের পিঁড়িতে বসবেই না। মাত্র ২ বছরের চাকরিতে মাসে লাখ লাখ টাকা কে কামায় ভাই?
One of my engineer friend who is earning 8LPA and it's been only two years of his job and belongs to a well to do baniya family got rejected for arranged marriage by a girl who left her job last year because she felt exhausted and not she's not doing anything now...reason for
— IMG???? (@peacehipeace) April 3, 2024
এই পোস্টটি ভাইরাল হচ্ছে টুইটারে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। বেশিরভাগই বলছেন, “বেশ হয়েছে, এবার দেখুক ছেলেরা যখন বিশাল অঙ্কের টাকা পণ চায় তখন মেয়েদের কেমন লাগে?” আবার অনেকে বলেছেন, “ছেলেরা যেমন পাত্রী পছন্দ করে, দেনাপাওনা বুঝে নিয়ে বিয়ে করে, তেমনই মেয়েদেরও পাত্র বেছে নেওয়ার অধিকার আছে। ভবিষ্যত সুরক্ষিত করার জন্য কেনই বা দেখেশুনে নেবে না মেয়েরা।” নেটিজেনরা আবার এমনও বলেছেন, আজকালকার দিনে মেট্রো শহরে থাকতে হলে বছরে ৮ লাখ টাকা কিছুই নয়। তাই মেয়েটি বেশি চেয়ে ফেলে কিছুই ভুল করেনি।