
শেষ আপডেট: 20 August 2022 16:05
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের (boyfriend) সঙ্গে হাত মিলিয়ে খুন (Murder) করতে চেয়েছিল স্বামীকে (Husband)। সেই মতোই দুজনে মিলে সুপারি কিলার (Killer) ভাড়া করেছিল। কিন্তু 'কাজ হয়ে যাওয়া'র ছবি দেখেই আর মাথা ঠিক রাখতে পারল না প্রেমিক। ধরা পড়ার ভয়ে শেষে আত্মহত্যা (Suicide) করে বসল সে। এদিকে তার কয়েকদিন পরেই ফিরে (Returns) এলেন 'মৃত' স্বামী!
ভাবছেন, এ কী করে হয়? এমনটাই হয়েছে বেঙ্গালুরুর ডোড্ডাবিদারাকাল্লুতে। অভিযুক্ত মহিলার নাম অনুপল্লবী। স্বামী নবীন কুমারের সঙ্গে দুটি সন্তান রয়েছে তার। কিন্তু হিমাবন্ত কুমার নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল অনুপল্লবী। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়েই সে স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেই মতোই অগ্রিম ৯০ হাজার টাকা দিয়ে নবীনকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করে তারা। ঠিক হয়, কাজ হয়ে গেলে আরও ১ লক্ষ ১০ হাজার দেওয়া হবে।
গত ২৩ জুলাই নবীনকে অপহরণ করে নিজেদের বাড়িতে নিয়ে যায় দুই ভাড়াটে খুনি। কিন্তু শেষ পর্যন্ত খুন করার সাহস জোগাড় করে উঠতে পারেনি তারা। উল্টে নবীনের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলে তারা।
এদিকে কাজ হয়েছে কিনা জানার জন্য তাদের ফোন করে অনুপল্লবী এবং হিমাবন্ত। এরপরেই নবীনের গায়ে টম্যাটো সস ঢেলে সেই ছবি অনুপল্লবীকে পাঠিয়ে দেয় খুনিরা। সেই ছবি দেখেই আতঙ্কিত হয়ে পড়ে হিমাবন্ত। গত ১ অগস্ট নিজের বাড়িতে আত্মহত্যা করে সে।
৬ অগস্ট ফিরে আসে নবীন। এরপর পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে সে। পুলিশ অনুপল্লবী এবং হিমাবন্তের ফোন চেক করে জানতে পারে, অনুপল্লবীর মাও এই ঘটনার সঙ্গে জড়িত। এরপরেই ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। যদিও নবীনের অনুরোধে ছেড়ে দেওয়া হয় অনুপল্লবীকে। তাঁর দাবি, স্ত্রীকে এখনও ভালবাসেন তিনি।
গণ-টোকাটুকির মূল্য! ৯ হাজারের বেশি পড়ুয়াকে ফাইনাল পরীক্ষায় বসতে দিল না এই বিশ্ববিদ্যালয়