Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিউইং গামের বাবল ফুলিয়ে মাসে আয় ৬৭ হাজার! আজব ব্যবসা জার্মান যুবতীর

দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাজই হল চিউইং গাম (Chewing Gum) চিবিয়ে বাবল ফোলানো (Blowing Bubble)। শুধুমাত্র এই কাজ করেই তিনি মাস গেলে রোজগার (Earns) করেন ভারতীয় মুদ্রায় ৬৭ হাজার টাকা (Over 67K)। আর এই বিপুল অঙ্কের রোজগারের পিছনে তাঁর খরচ কত জানেন

চিউইং গামের বাবল ফুলিয়ে মাসে আয় ৬৭ হাজার! আজব ব্যবসা জার্মান যুবতীর

শেষ আপডেট: 27 July 2022 11:31

দ্য ওয়াল ব্যুরো: তাঁর কাজই হল চিউইং গাম (Chewing Gum) চিবিয়ে বাবল ফোলানো (Blowing Bubble)। শুধুমাত্র এই কাজ করেই তিনি মাস গেলে রোজগার (Earns) করেন ভারতীয় মুদ্রায় ৬৭ হাজার টাকা (Over 67K)। আর এই বিপুল অঙ্কের রোজগারের পিছনে তাঁর খরচ কত জানেন? মাসে মাত্র ৪৮০ টাকা!

চোখ কপালে উঠে গেল তো? ভাবছেন, এ আবার কেমন কাজ? কীভাবেই বা তা থেকে এই পরিমাণ রোজগার করা সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে দেখাচ্ছেন জার্মানির ৩০ বছর বয়সি যুবতী জুলিয়া ফোরাত। জুলিয়ার এক আশ্চর্য প্রতিভা আছে। একই সঙ্গে ৩০ খানা চিউয়িং গাম চিবোতে পারেন তিনি। এবং, সেই চিউয়িং গাম চিবিয়ে তিনি বিশালাকার বাবল ফোলাতে পারেন। তাঁর ফোলানো এক একটি বাবলের আকার কখনও কখনও তাঁর মাথার আকারের দ্বিগুনেরও বড় হয়। আর সেই বিচিত্র বাবলের ছবি এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় অজানা লোকজনকে বিক্রি করেন তিনি। এভাবেই নাকি মাসে গড়ে ৭০০ ডলার রোজগার হয় তাঁর। আর তাঁর নিজের খরচ? চিউয়িং গাম কিনতে যা খরচ হয়, সেটুকুই। ৫ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৮০ টাকার মতো।

লকডাউনে বানিয়ে ফেলেছেন আস্ত বিমান! কেরলের ইঞ্জিনিয়ারের কীর্তিতে অবাক নেটদুনিয়া

তবে এই অভিনব ব্যবসা শুরুর কথা তাঁর নিজের মাথায় আসেনি। জুলিয়ার বিরল প্রতিভা দেখে মজা করেই তাঁর এক বন্ধু বলেছিলেন, 'তুই তো এগুলোর ছবি তুলে বিক্রি করতে পারিস।' সেখান থেকেই সূত্রপাত। খোঁজ খবর নিয়ে জুলিয়া জানতে পারেন, সোশ্যাল মিডিয়ায় এমন অনেক গ্রুপ রয়েছে, যেখানে সত্যিই এমন কার্যকলাপ চলে। তাঁরা নাকি এই বিষয়ে নিবেদিত-প্রাণ। 'বাকিটা ইতিহাস!' দাবি জুলিয়ার।

মাই.ক্লাব নামক সাইটে ছবি এবং ভিডিও বিক্রি করতে শুরু করেন জুলিয়া। শিগগিরই প্রচুর সংখ্যক ভক্ত তৈরি হয়ে যায় তাঁর। 'আমার ভক্তরা খুশি, কারণ আমি তাঁদের এমন কন্টেন্ট দিই, যা তাঁরা আর কোথাও পান না। অনেক সময় কাস্টমাইজড কন্টেন্টের বরাত আসে, যেখানে পোশাক, বাবলের আকার এবং ক্যামেরার দৃষ্টিকোণ থেকে আলাদা,' জানিয়েছেন জুলিয়া।

তবে বাবল ফুলিয়ে বিশাল টাকা রোজগার করলেও এটিই জুলিয়ার প্রাথমিক পেশা নয়। তিনি পেশায় একজন মার্কেটিং বিশেষজ্ঞ। স্থাপত্য এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি রয়েছে তাঁর ঝুলিতে। তবে আজব এই জীবিকা তিনি দারুণ উপভোগ করেন বলে জানিয়েছেন। চিউয়িং গাম চিবিয়ে বাবল ফোলানোর এই কাজ অনলাইনে বিপুল সংখ্যক মানুষকে এক প্রকারের যৌন আনন্দ দেয় বলে দাবি তাঁর।


```