Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিমানের স্যান্ডউইচে হেঁটে বেড়াচ্ছে জ্যান্ত কৃমি! ছবি ভাইরাল হতেই ক্ষমা চাইল উড়ান সংস্থা

বিমানের স্যান্ডউইচ থেকে মিলল জ্যান্ত কৃমি। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। 

বিমানের স্যান্ডউইচে হেঁটে বেড়াচ্ছে জ্যান্ত কৃমি! ছবি ভাইরাল হতেই ক্ষমা চাইল উড়ান সংস্থা

শেষ আপডেট: 30 December 2023 20:06

দ্য ওয়াল ব্যুরো: কখনও বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, আবার কখনও বিমানের সিটে মদ্যপ যাত্রীর প্রস্রাব। কিংবা বিমান যাত্রীদের মধ্যে হাতাহাতির দৃশ্য আজকাল প্রায়ই শিরোনামে উঠে আসে। যার মধ্যে বাদ নেই উড়ান সংস্থার খাবার নিয়ে হাজারো অভিযোগও। চড়া দামে বিক্রি হলেও কখনও শোনা গিয়েছে, যাত্রীদের পচা খাবার দেওয়া হয়েছে। কখনও আবার খাবার থেকে পাওয়া গিয়েছে আরশোলার পা। এবার বিমানের স্যান্ডউইচ থেকে মিলল জ্যান্ত কৃমি। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। 

ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে মুম্বইগামী একটি ইন্ডিগোর বিমানে। খুশবু গুপ্ত নামে এক যাত্রীর স্যান্ডউইচে কৃমি দেখা গিয়েছে। গোটা ঘটনাটি ওই যাত্রী নিজের ইনস্টাগ্রামে তুলে ধরার পর বেশ শোরগোল পড়ে গিয়েছে। শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে ইন্ডিগো বিমান সংস্থা।  

ঠিক কী ঘটনা ঘটেছিল? বিমানে উঠে বিমানসেবিকাদের নিরামিষ খাবার দেওয়ার জন্য অনুরোধ করেন খুশবু। সেই মতো তাঁকে নিরামিষ স্যান্ডউইচ দেওয়া হয়। যদিও প্রথমে তেমন কিছুই বুঝতে পারেননি তিনি। খিদের চোটে তড়িঘড়ি স্যান্ডউইটে কামড়ও বসান। আচমকাই তাঁর নজরে পড়ে স্যান্ডউইচ থেকে বেরিয়ে আসছে সাদা রঙের জ্যান্ত কৃমি। যা দেখেই শিউরে ওঠেন তিনি।

কৃমি লক্ষ্য করেই বিমানের মধ্যে চিৎকার করতে শুরু করেন খুশবু। দ্রুত তাঁর কাছে ছুটে আসেন বিমানসেবিকারা। যদিও বিমান কর্তৃপক্ষের তরফে স্যান্ডউইচ বদলে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাতে রাজি ছিলেন না তরুণী। পরে ওই স্যান্ডউইচের ছবি দিয়ে পোস্ট করেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় খুশবু লেখেন, ''আমি ইমেলের মাধ্যমে দ্রুত অভিযোগ জানাব। ওই বিমানযাত্রীদের মধ্যে বাচ্চা, বয়স্ক মানুষরাও ছিলেন। তাঁদের সংক্রমণ হলে কী হবে!"  ইন্ডিগোকে ট্যাগ করে অভিযোগ জানান তিনি। আর এই অভিযোগের জবাবও দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। 

সমগ্র বিষয়টিতে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইন্ডিগো। বিবৃতিতে সংশ্লিষ্ট উড়ান সংস্থা লিখেছে, "অভিযোগ পাওয়ার পরই স্যান্ডউইচ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কী ভাবে স্যান্ডউইচে কৃমি এল, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।’’


```