Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বয়ফ্রেন্ডকে নিয়ে পাঁচ বান্ধবীর চুলোচুলি, জামাকাপড় ছিঁড়েকুটে একসা

দ্য ওয়াল ব্যুরো: কলিযুগের কেষ্টঠাকুর! একজন প্রেমিক, তাঁর কিনা পাঁচ পাঁচজন প্রেমিকা। তাঁদেরই একজনকে নিয়ে মেলায় গিয়েছিলেন 'প্রেমিক'। কী করে যেন সেই খবর পৌঁছে গিয়েছিল বাকি প্রেমিকাদের কানে। আর যায় কোথায়! মেলায় হাজির হয়ে বয়ফ্রেন্ডের (boyfriend

এক বয়ফ্রেন্ডকে নিয়ে পাঁচ বান্ধবীর চুলোচুলি, জামাকাপড় ছিঁড়েকুটে একসা

শেষ আপডেট: 29 November 2022 12:54

দ্য ওয়াল ব্যুরো: কলিযুগের কেষ্টঠাকুর! একজন প্রেমিক, তাঁর কিনা পাঁচ পাঁচজন প্রেমিকা। তাঁদেরই একজনকে নিয়ে মেলায় গিয়েছিলেন 'প্রেমিক'। কী করে যেন সেই খবর পৌঁছে গিয়েছিল বাকি প্রেমিকাদের কানে। আর যায় কোথায়! মেলায় হাজির হয়ে বয়ফ্রেন্ডের (boyfriend) সেই প্রেমিকাকে অন্য ৪ প্রেমিকা মিলে কিল-চড়-লাথি-ঘুষি মেরে (thrashed by gang of girls) এমন অবস্থা করলেন যে জামা ছিড়ে গেল তাঁর। সেই চুলোচুলির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে (Viral video)।

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দিনকয়েক আগে বিহারের সরন জেলায় সোনেপুর মেলায়। জানা গেছে, এক যুবক তাঁর প্রেমিকাকে নিয়ে মেলায় গিয়েছিলেন। কিন্তু সেই প্রেমিকাই তাঁর একমাত্র প্রেমিকা নন। যুবকের আরও অন্তত ৪ জন প্রেমিকার খোঁজ মিলেছে। অন্য একজন মেয়েকে নিয়ে প্রেমিক যে মেলায় ঘুরতে গেছেন, সে কথা কীভাবে যেন পৌঁছে গিয়েছিল বাকিদের কানে। ব্যাস, তারপরেই প্রেমিকের পঞ্চম প্রেমিকাকে শিক্ষা দিতে মেলায় এসে হাজির হন বাকি ৪ জন।

https://twitter.com/news24tvchannel/status/1597467099126824961?s=48&t=dDFUU97999598PZj0GnRQw

তারপরেই ওই যুবতীকে বেধড়ক মারতে শুরু করেন ৪ জন। কিল চড় তো ছিলই, চুলের মুঠি ধরেই তাঁকে টানতে দেখা যায় বাকিদের। মারের চোটে ওই যুবতীর জামাও ছিঁড়ে যেতে দেখা যায়।

চুলোচুলির পুরো ঘটনাই নীরব দর্শক হয়ে দেখছিলেন উপস্থিত লোকজন। তাঁদেরই মধ্যে কেউ সেই ঘটনার ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেটি।

৩০ সেকেন্ডের ছোট্ট সেই ভিডিওর শেষে অবশ্য সেই প্রেমিকপ্রবরকে সেখানে আসতে দেখা যায়। তারপর তিনিই নিগৃহীতা প্রেমিকাকে নিয়ে সেখান থেকে চলে যান।

পর্ন দেখেই বিকৃত মানসিকতা! দশ বছরের বাচ্চাকে ধর্ষণ করে ঝুলিয়ে দিল নাবালক


```