
শেষ আপডেট: 21 July 2022 13:52
দ্য ওয়াল ব্যুরো: ব্ল্যাক টি, গ্রিন টি তো অনেকেই খান। আজকাল অপরাজিতা ফুলের রং দিয়ে ব্লু টিও প্রস্তুত করা হচ্ছে। তবে হোয়াইট টি (White Tea) বা সাদা চায়ের পুষ্টিগুণ সম্পর্কে খোঁজখবর রাখেন কি? খেয়ে দেখেছেন সাদা রঙের সুস্বাদু চা?
হোয়াইট টি বা সাদা চা যাবতীয় চায়ের মধ্যে সম্ভবত সবচেয়ে পুষ্টিকর (Healthy)। এই চা তৈরিতে সময় অনেক কম লাগে। ফলে চা পাতার মধ্যেকার অ্যান্টি অক্সিডেন্ট ও অন্যান্য উপকারী পদার্থ এতে নষ্ট হয় না। গ্রিন টি, ইয়েলো টি, ব্লু টি, ব্ল্যাক টি, ওলং টি, ডার্ক টি- অনেকরকমের চা হয়। তবে তাদের মধ্যে বিশেষজ্ঞদের পছন্দ হোয়াইট টি।
একটি পাত্রে প্রথমে জল গরম করতে হবে। ৭০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল গরম হয়ে গেলে তাতে সাদা চায়ের পাতা দিতে হবে। পাত্রে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে ৭ থেকে ৮ মিনিট। তারপর চা পাতা ছেঁকে তরল চা ঢেলে নিতে হবে কাপে। হালকা হলুদ রঙের এই চায়ের স্বাদ যেমন অপূর্ব তেমন গন্ধও দুর্দান্ত।
চা গাছ বেড়ে ওঠার একেবারে শুরুর দিকে হোয়াইট টি-এর জন্য পাতা তোলা হয়। এই চায়ের গুণ অনেক।
আরও পড়ুন: অপরাজিতা ফুল দিয়ে নীল রঙের চা! ডুয়ার্সের বাগান ছেয়ে গেছে সুগন্ধে