Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এলিয়েন রোগ’ ছড়াবে ডিজিজ এক্স? করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মরবে, সতর্ক করল হু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধান টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেছেন, ডিজিজ এক্স মহামারী ছড়াতে পারে বিশ্বে। তাঁর আশঙ্কা, করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মারবে সেই অজানা ভাইরাস।

‘এলিয়েন রোগ’ ছড়াবে ডিজিজ এক্স? করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মরবে, সতর্ক করল হু

শেষ আপডেট: 16 January 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এক অজানা রোগ ছড়িয়ে পড়তে পারে বিশ্বে। করোনার মতোই ফের কোনও ছোঁয়াচে রোগ ভয়ঙ্কর মহামারীর চেহারা নিতে পারে। মানুষে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, মৃত্যুমিছিল শুরু হতে পারে। সোমবার থেকে পাঁচদিন ব্যাপী সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব ইকোনমিক ফোরামের বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে বিশ্ব নেতাদের আলোচনায় উঠে এসেছে এক অজানা ভাইরাসের কথা। সেই বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) প্রধান টেড্রস অ্যাডহানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেছেন, ডিজিজ এক্স মহামারী ছড়াতে পারে বিশ্বে। তাঁর আশঙ্কা, করোনার চেয়েও ২০ গুণ বেশি মানুষ মারবে সেই অজানা ভাইরাস।

ভাইরাস নাকি জটিল রোগ—কী এই ‘ডিজিজ এক্স’

ডিজিজ এক্স নিয়ে বিজ্ঞানীমহল দ্বিধাবিভক্ত। নানা রকম যুক্তি দেওয়া হচ্ছে। নানা রকম মত। ১৯৭৬ সালে প্রথম ইবোলা ভাইরাস চিহ্নিত করেছিলেন যে বিজ্ঞানী সেই জিন-জ্যাকাস মুয়েম্বি এই ডিজিজ-এক্সের কথা সামনে এনেছেন। বিজ্ঞানী বলেছেন, করোনার থেকেও মারাত্মক সংক্রামক ভাইরাল স্ট্রেন ডিজিজ-এক্স। এই ভাইরাস ছড়িয়ে পড়লে আরও এক মহামারীর মুখোমুখি হতে হবে বিশ্বকে।

 মনে করা হচ্ছে, ইবোলা ভাইরাসের জিনের গঠন বদলে অর্থাৎ জেনেটিক মিউটেশনের কারণে এই নতুন ধরনের ভাইরাল স্ট্রেনের জন্ম হয়েছে। যদিও কী ধরনের ভাইরাস বা কোন পর্যায় অবধি সংক্রমণ ছড়াতে পারে তার বিস্তারিত তথ্য এখনও মেলেনি। ‘এক্স’ মানে হল অজানা কিছু। যেমন, অঙ্কের ফর্মুলায় এক্স অর্থে কোনও একটা অজানা মান ধরে নেওয়া হয়। যেহেতু এই ভাইরাসের ব্যাপারে এখনও তেমন কিছুই জানা নেই, তাই একে ডিজিজ-এক্স বলেই চিহ্নিত করছেন বিজ্ঞানীরা। 

করোনার কালো ছায়া কাটিয়ে বিশ্ববাসী ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। নিউ নর্মালে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশ্ববাসীর কাছে এখনও তাজা সেই বিভীষিকাময় মহামারীর স্মৃতি। আর এরই মধ্যে ফের বিপদের ঘণ্টা বেজেছে! এক্স ভাইরাস (Disease X) নাকি আরও বেশি ভয়ংকর রূপ নিতে পারে, এমনটাই দাবি করেছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই করোনার চেয়েও বড় মহামারী প্রত্যক্ষ করতে পারে বিশ্ববাসী। সম্ভাব্য মহামারী ডিজিজ এক্স কেড়ে নিতে পারে কমপক্ষে পাঁচ কোটি মানুষের জীবন। ডিজিজ এক্সের ভয়াবহতা বোঝাতে ১৯১৮-১৯-এর স্প্যানিশ ফ্লু মহামারীর তথ্য তুলে ধরেছেন ব্রিটেনের ওই স্বাস্থ্যকর্তা। তাঁর মতে, সেই ফ্লু-তে প্রাণ হারিয়েছিলেন পাঁচ কোটি মানুষ, কিন্তু ডিজিজ এক্স মহামারীতে মৃত্যুর সংখ্যা তাকেও ছাপিয়ে যেতে পারে।

হু বলছে, পশুদের থেকে যে সমস্ত ভাইরাসনিত রোগের সংক্রমণ হয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্রুসেলোসিস, লাইম ডিজিজ ইত্যাদি, ডিজি-এক্সও তেমনই হতে পারে। ২০১৮ সালে হু-র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লু-প্রিন্টে কঙ্গো হেমোরজিক ফিভার, ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, লাসা জ্বর, মিডস-ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম তথা মার্স, সার্স, নিপা ভাইরাসের সঙ্গে ডিজিজ-এক্সের সম্ভাবনার কথাও বলা হয়েছিল।

ডিজিজ এক্স ভাইরাসের মারণ ক্ষমতাই সবচেয়ে বেশি চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের কপালে। কারণ কোভিডে আক্রান্ত অনেকের শরীরেই মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। এমনকী অনেক আক্রান্ত ব্যক্তিই সময় মতো সুস্থও হয়ে ওঠেন। তবে কোভিডের মোকাবিলা করতেই যেখানে হিমশিম খেতে হয়েছিল, সেখানে তার চেয়েও বেশি শক্তিশালী ভাইরাসকে কীভাবে প্রতিহত করা যাবে সেটি তাবড় তাবড় বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিজিজ এক্স প্রতিরোধে এখনও কোনও ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাই কীভাবে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে তা নিয়েই গবেষণা চালাচ্ছেন চিকিৎসকেরা।


```