Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কাগজের নীচের দিকে কেন আঁকা হয় এই চার রঙের বিন্দু, জানেন কি

দ্য ওয়াল ব্যুরো: খবরের কাগজ (Newspaper) তো সকলেই পড়েন। রোজ সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাগজ না পড়লে যেন দিনটাই শুরু হয় না। দেশ-বিদেশের কত জানা অজানা খবর, কত খেলা, কত বিনোদন ছাপা থাকে ওই কাগজের পাতায় পাতায়। কিন্তু কাগজটি যাঁরা গ

খবরের কাগজের নীচের দিকে কেন আঁকা হয় এই চার রঙের বিন্দু, জানেন কি

শেষ আপডেট: 17 June 2022 11:38

দ্য ওয়াল ব্যুরো: খবরের কাগজ (Newspaper) তো সকলেই পড়েন। রোজ সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাগজ না পড়লে যেন দিনটাই শুরু হয় না। দেশ-বিদেশের কত জানা অজানা খবর, কত খেলা, কত বিনোদন ছাপা থাকে ওই কাগজের পাতায় পাতায়। কিন্তু কাগজটি যাঁরা গুলে খান, তাঁরা কি তার খুঁটিনাটি জানেন?

খবরের কাগজ পড়তে পড়তে অনেকেই হয়তো খেয়াল করে দেখেছেন কাগজের প্রতি পৃষ্ঠার নীচের দিকে চারটি রঙিন চিহ্ন (Coloring Dots) আঁকা থাকে। পর্যায়ক্রমে নীল, লাল, হলুদ এবং কালো রঙ দেখা যায় ওই কাগজের পৃষ্ঠার নীচে। কিন্তু কখনও কি জানার চেষ্টা করেছেন সাদাকালো খবরের নীচে ওই রঙিন বিন্দুর রহস্য কী?

আসলে তেমন কিছুই নয়, সাদাকালো খবরের ফাঁকে ফাঁকে রঙিন ছবি ছাপা হয় খবরের কাগজে। থাকে হরেক রঙে সাজানো বিজ্ঞাপনও। এই রঙ ছাপার জন্যেই দরকারি ওই চারটি রঙিন বিন্দু।

এই চারটি বিন্দুর নাম সিএমওয়াইকে (CMYK)। এগুলি আসলে চারটি আলাদা আলাদা রঙের প্রতিনিধিত্ব করে। সি অর্থাৎ সায়ান (Cyan) বা নীল। এম অর্থাৎ ম্যাজেন্টা (Magenta) বা লাল। ওয়াই অর্থাৎ ইয়েলো (Yellow) বা হলুদ এবং কে অর্থাৎ ব্ল্যাক (Black) বা কালো। এই চারটি রঙকে বলা হয় বেস কালার। এদের হাত ধরে যে কোনও রঙে পৌঁছনো যায়। তাই ছাপার কাগজের নীচের দিকে একই সারিতে এই চারটি রঙ থাকে।

কোনও রঙিন ছবিকে ঠিকঠাক রঙের অনুপাতে ছাপার জন্য এই চার মূল রঙের প্লেট প্রয়োজন। যদি খবরের কাগজের পাতায় এই চার রঙ ঠিকমতো না থাকে, ওই পৃষ্ঠায় ছাপা রঙিন ছবির রঙেও তার প্রতিফলন দেখা যাবে। কাগজে ছাপা কোনও ছবি যদি আবছা দেখায় তাহলে ওই চার রঙিন বিন্দুও ঠিক থাকে না। কখনও তারা একে অপরের উপর উঠে পড়ে, কখনও একই সারিতে থাকে না। সুতরাং কাগজ ছাপার কাজে এই চার রঙের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন: ২৭ বছরের জার্নি শেষ, চিরতরে বিদায় নিচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার! স্মৃতি হাতড়াচ্ছে নেটপাড়া


```