Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহালেই পয়লা এপ্রিল, সঙ্গীকে 'ফুল' বানানোর দিন, প্র্যাঙ্ক করুন মনের সুখে! রইল টিপস

যার তার সঙ্গে প্র্যাঙ্ক করলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কে কেমন ভাবে নেবে। কিন্তু কাছের মানুষ বিশেষ করে সঙ্গীর সঙ্গে প্র্যাঙ্ক করলে খুব একটা ঝামেলা নেই।

রাত পোহালেই পয়লা এপ্রিল, সঙ্গীকে 'ফুল' বানানোর দিন, প্র্যাঙ্ক করুন মনের সুখে! রইল টিপস

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 31 March 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই পয়লা এপ্রিল অর্থাৎ এপ্রিল ফুলস ডে। প্র্যাঙ্ক তো রোজই কম-বেশি করে থাকি আমরা। কিন্তু এই দিন অফিশিয়াল প্র্যাঙ্ক ডে। ছোট থেকে তেমনই মেনে আসছি। আপনিও কি প্র্যাঙ্ক করতে ভালবাসেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই। 

যার তার সঙ্গে প্র্যাঙ্ক করলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কে কেমন ভাবে নেবে। কিন্তু কাছের মানুষ বিশেষ করে সঙ্গীর সঙ্গে প্র্যাঙ্ক করলে খুব একটা ঝামেলা নেই। উল্টে অল্প মজা সম্পর্ক ভাল রাখে। কীভাবে কাছের মানুষটির সঙ্গে মজা করবেন, বোকা বানাবেন কয়েক মুহূর্তের জন্য? রেডিটে অনেকেই মজার সব প্ল্যান শেয়ার করেছেন। দেখে নিন। 

১. জন্মদিন নিয়ে বিভ্রান্তি!

একজন রেডিট ব্যবহারকারী তাঁর স্ত্রীর ফেসবুক প্রোফাইলে জন্মদিন পরিবর্তন করে ১ এপ্রিল সেট করে দেন। ফলে পুরো দিনজুড়ে শুভেচ্ছাবার্তা পেতে পেতে তিনি বিভ্রান্ত হয়ে যান! পরে জানতে পারেন একাজ আর কারও নয়, তাঁর স্বামীর। 

২. সাবান নিয়ে প্র্যাঙ্ক 

সাবানে নেলপলিশ লাগিয়ে রেখে দিতে পারেন বাথরুমে। আপনার সঙ্গী সাবান মাখতে গিয়ে দেখবেন, ফেনা বের হচ্ছে না। প্রথমে তিনি বুঝতেই পারবেন না কী হচ্ছে।

৩. কিসমিসকে পোকা বানিয়ে দেওয়া 

সোশ্যাল মিডিয়ায় বহু ধরনের প্র্যাঙ্কের ভিডিও পাওয়া যায়। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল। সেখানে একটি বাচ্চা কিসমিসকে পোকা বানিয়ে মায়ের কাছে গিয়ে বলে কত বড় পোকা দেখো! তারপর সেটাকে খেয়ে ফেলে। একটু দূর থেকে এই প্র্যাঙ্ক করলে কিসমিস না পোকা বোঝা দায় হবে। 

৪. রান্নাঘরে প্র্যাঙ্ক

রান্নাঘরে বহু ধরনের প্র্যাঙ্ক করা সম্ভব। চামচের জায়গা এলোমেলো করে দিতে পারেন, এতে ভুলভাল চামচ নিয়ে অবাক হয়ে যেতে পারে আপনার সঙ্গী। বা নুনের জায়গায় চিনি রেখে দিলে রান্নায় নুনের বদলে চিনি দিয়ে চমকে যেতে পারেন। 

৫. মাঝরাতে সঙ্গীকে বিভ্রান্ত করুন! 

যখন আপনার সঙ্গী ঘুমিয়ে পড়বে, আপনি চুপচাপ মাথার দিক বদলে দিন—অর্থাৎ, যেখানে আপনার পা থাকার কথা, সেখানে মাথা রাখুন। মাঝরাতে যখন সে জেগে উঠবে, তখন আপনার পায়ের কাছে মুখ রেখে চমকে যাবে।

এইসবই কারও ক্ষতি করবে না অথচ নিখাদ আনন্দ দেবে। এই যুগে একটা দিন, কিছুটা মুহূর্তে আনন্দে কাটালে মন্দ কী।


```