
শেষ আপডেট: 11 July 2022 17:39
দ্য ওয়াল ব্যুরো: জুতোর র্যাকের মধ্যে পরিপাটি করে সাজানো ছিল একাধিক জুতো (Shoes)। তার মধ্যে একটার ভিতর যে বসে আছে সাক্ষাৎ যমদূত, তা কে জানত! লাঠি দিয়ে একটু খোঁচাতেই ফণা তুলে বেরিয়ে এল সে। জুতোর মধ্যে থেকেই ফোঁস করে উঠল বিষধর সাপ (Snake)।
সম্প্রতি সাপের এই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। এত জায়গা থাকতে শেষে কিনা সে ঢুকে বসেছে একটা বুট জুতোর মধ্যে! ভিডিওটি দেখে ভয়ে শিউরে উঠেছেন নেটিজেনরা। সেই সঙ্গে সচেতন হওয়ার বার্তাও দিয়েছে এই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। তাতে দেখা গেছে একটি বুট জুতোর মধ্যে লোহার রড দিয়ে একটু খোঁচাতেই ফণা তুলে বেরিয়ে এসেছে একটি সাপ। যিনি লাঠি দিয়ে খুঁচিয়েছেন, তাঁকে আক্রমণ করার চেষ্টাও করেছে সাপটি। যদিও সাপটিকে তিনি খুব সাবধানে জুতোর মধ্যে থেকে বের করে আনতে পেরেছেন।
ভিডিওটির মাধ্যমে সকলে সাবধান করে বলা হয়েছে, বর্ষাকালে সাপ যেখানে সেখানে থাকতে পারে। জুতো পরার আগে অবশ্যই ভাল করে তা ঝেড়ে নিতে হবে। সাপ দেখা দিলে খুব সাবধানে পরিস্থিতি সামাল দিতে হবে। একটু এদিক ওদিক হলেই সাপের ছোবল অনিবার্য।
আরও পড়ুন: হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল ফাঁকা রেললাইন! লন্ডনে হুলস্থূল কাণ্ড