Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বান্ধবীকে টিউলিপ দিল সিল মাছ, পুলের জলে সে কী রোম্যান্স! দেখুন আদুরে ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: রোম্যান্টিক সিল মাছ! জলের মাঝে বান্ধবীর হাতে একগুচ্ছ ফুল তুলে দিল সে। ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই অসাধারণ ভিডিওটি (Viral Video)। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুলের জলে খেলছে দুটো সিল মাছ (Seal)। ওই জলেই ভাসিয়ে দে

বান্ধবীকে টিউলিপ দিল সিল মাছ, পুলের জলে সে কী রোম্যান্স! দেখুন আদুরে ভিডিও

শেষ আপডেট: 28 June 2022 09:46

দ্য ওয়াল ব্যুরো: রোম্যান্টিক সিল মাছ! জলের মাঝে বান্ধবীর হাতে একগুচ্ছ ফুল তুলে দিল সে। ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই অসাধারণ ভিডিওটি (Viral Video)।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুইমিং পুলের জলে খেলছে দুটো সিল মাছ (Seal)। ওই জলেই ভাসিয়ে দেওয়া হয়েছিল একগুচ্ছ হলুদ টিউলিপ। জল থেকে বেশ খানিকটা লাফিয়ে সেই ফুল ধরে নেয় পুরুষ সিল মাছটি। তারপর পাশেই তার বান্ধবীর দিকে এগিয়ে দেয় ফুলগুলো।

দু’হাত বাড়িয়ে সেই ফুল নেয় মেয়ে সিল মাছটি। উপহার পেয়ে সে যে কতটা খুশি তা তার চোখেমুখেই ফুটে ওঠে। দু’হাতে ফুলের গোছা আগলে জলেই বার তিনেক পাক খায় সে। সেটাই তার আনন্দের বহিঃপ্রকাশ। এমন রোম্যান্টিক আদুরে ভিডিও দেখে দারুণ খুশি নেটিজেনরাও। ভিডিওটি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে টুইটারে। প্রচুর মানুষ কমেন্ট করে নিজেদের মতামত জানাচ্ছেন। পশুপাখিদের মধ্যে ভালবাসার অনুভূতি যে কত সুন্দর, কত গাঢ় তাই যেন আরও একবার দেখিয়ে দিল এই মন ভাল করা ভিডিও।

https://twitter.com/CreatureNature_/status/1538804190147149824?s=20&t=_vX_1bEM8RoqHht_lUczlw

আরও পড়ুন: নতুন বৌয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বর! ছক ভাঙা ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা


```