Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমুদ্রের পাড়ে বসেছিল বিয়ের আসর, বিশাল ঢেউ এসে তছনছ করে দিল সব! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের ধারে বিলাসবহুল বিয়ের আসর বসেছিল। যত্ন করে সাজানো হয়েছিল চেয়ার, টেবিল আর অনেক খাবারদাবার। সামনে দীগন্ত বিস্তৃত নীল জল- বিয়ের এর চেয়ে মনোরম ডেস্টিনেশন বোধহয় কিছু হতেই পারে না (viral video)। কিন্তু এমন মনকা

সমুদ্রের পাড়ে বসেছিল বিয়ের আসর, বিশাল ঢেউ এসে তছনছ করে দিল সব! দেখুন ভিডিও

শেষ আপডেট: 18 July 2022 15:38

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের ধারে বিলাসবহুল বিয়ের আসর বসেছিল। যত্ন করে সাজানো হয়েছিল চেয়ার, টেবিল আর অনেক খাবারদাবার। সামনে দীগন্ত বিস্তৃত নীল জল- বিয়ের এর চেয়ে মনোরম ডেস্টিনেশন বোধহয় কিছু হতেই পারে না (viral video)।

কিন্তু এমন মনকাড়া সৌন্দর্য যে প্রকৃতিই ভেস্তে দেবে আর বুঝতে পেরেছিলেন ক’জন?

কথা হচ্ছে হাওয়াই (Hawaii Island) দ্বীপের এক মনমুগ্ধকর ওয়েডিং ডেস্টিনেশন নিয়ে। সেখানেই সম্প্রতি ঘটে গেছে একটা অপ্রীতিকর ঘটনা। সমুদ্রের পাড়ে বিয়ের আসরে আছড়ে পড়েছে বিশাল বিশাল ঢেউ। সব আয়োজন ভেস্তে গেছে তাতে।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে ভয়ঙ্কর সেই ঢেউয়ের চেহারা। একের পর এক উঁচু ঢেউ এসে আছড়ে পড়েছে সমুদ্রের পাড়ে। গার্ডওয়াল টপকে সেই জল ঢুকে পড়েছে বিয়ের অনুষ্ঠানে। ভাসিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে রাখা চেয়ার, টেবিল। আর বিয়েতে আমন্ত্রিত অতিথিরা পড়িমরি করে ছুট লাগিয়েছেন উল্টোদিকে। হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের পশ্চিম উপকূলে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জল ঢুকে পড়লেও বিয়ের অনুষ্ঠান আটকায়নি।

আরও পড়ুন: নাকের অপারেশন করাবে বলে নিজের ৫ দিনের সন্তানকে বেচে দিল মা


```