
বাঘের গালে চুমু কনটেন্ট ক্রিয়েটরের
শেষ আপডেট: 14 April 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: একজন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর (Pakistani content creator) নৌমান হাসান (Nouman Hassan), যিনি বন্য প্রাণীদের নিয়ে তৈরি বিতর্কিত ভিডিওর জন্য পরিচিত, আবারও তিনি নতুন এক চর্চার কেন্দ্রবিন্দুতে।
তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম রিলে দেখা গেছে, তিনি শিকলে বাঁধা একটি বাঘকে চুমু (kissing a tiger) খাচ্ছেন। ভিডিওতে বাঘটিকে বেশ ক্লান্ত লাগছে। তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও মনে হচ্ছে। পুরো ঘটনাটি আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ বলে মনে হলেও, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকে প্রাণী নিরাপত্তা (animal security) নিয়েও প্রশ্ন তুলেছেন।
View this post on Instagram
এই ভিডিওটি ইনস্টাগ্রামে এখন পর্যন্ত দেড় লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। দর্শকদের কেউ কেউ এই ঘটনায় মজা পেলেও বেশিরভাগই উদ্বেগ প্রকাশ করেছেন। কিছু মানুষ নৌমান হাসানের সাহসের প্রশংসা করেছেন। অনেকের মতে, ইনফ্লুয়েন্সাররা বন্য প্রাণীদের প্রতি মোটেও দায়িত্বশীল নন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘এটা বিপজ্জনক হতে পারত।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভিডিওটি দেখেই ভয় লাগছে।’
নৌমান হাসান এই প্রথম এমন বিতর্কে জড়িয়েছেন, তা নয়। এর আগেও আরেকটি ভিডিওতে দেখা গেছিল, একটি চিতাকে পোষ্যর মতো পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ওই কনটেন্ট ক্রিয়েটর। হঠাৎই চিতাটি রেগে গিয়ে তাকে আঁচড়ে দেয়।
এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তোলেন যে, কেন এমন ভয়ঙ্কর বন্যপ্রাণীকে বাড়ির পরিবেশে রাখা হচ্ছে, কেনই বা কনটেন্ট তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখে পড়েন নৌমান।
এত বিতর্ক সত্ত্বেও, নৌমান হাসান নির্দিষ্ট কিছু দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। তাঁর দুঃসাহসিক এবং থ্রিলিং ভিডিও অনেকেই উপভোগ করেন।