
শেষ আপডেট: 7 August 2022 12:08
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপান করে গাড়ি চালাবেন না (Do not drink and drive)। বিধিবদ্ধ সতর্কীকরণ। রাস্তাঘাটে চলতে গেলে হামেশাই চোখে পড়ে ট্রাফিক পুলিশের (Traffic Police) এহেন সতর্কতা (Warning)। এই এই সাধারণ সতর্কবার্তাকেই এমন মজার মোড়কে পরিবেশন করেছে কুলু পুলিশ (Kullu Police), যে তা দেখে হেসে খুন নেটিজেনরা।
গাড়ি চালানোর সময় দুর্ঘটনা কমাতে বরাবরই নানা ধরনের অভিনব প্রচরে উদ্যোগী হতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। কখনও কখনও সেই সাবধানবাণীতে মিশে থাকে বুদ্ধিদীপ্ত হাস্যরস। তবে হিমাচলপ্রদেশের কুলু পুলিশ এ ব্যাপারে ছাপিয়ে গেছে বাকিদের।
সম্প্রতি ইনস্টাগ্রামে কুলুর রাস্তায় একটি সতর্কতামূলক সাইনবোর্ডের ভিডিও শেয়ার করেছেন এক নেটিজেন। ছোট্ট সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, সাইনবোর্ডে লেখা রয়েছে, 'মদ্যপান করে গাড়ি চালাবেন না।'
আসল মজা রয়েছে এরপর। পরের দু'লাইন জুড়ে লেখা, 'মানালির (Manali) হাজত (Jail) কিন্তু প্রচণ্ড ঠাণ্ডা Cold)!'স্কুলপড়ুয়াদের স্যাটেলাইট নিয়ে ওড়া ‘ছোট্ট’ রকেট কেন পথ ভুল করল! কী বলছে ইসরো?
মদ্যপান সম্পর্কিত এই দারুণ মজাদার এই সতর্কতায় অভিভূত নেটিজেনরা। ৬০ লক্ষেরও বেশি নেটিজেন ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিও। ৩ লক্ষ মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। মজার মজার মন্তব্যে ভরে উঠেছে সেই পোস্টের কমেন্ট সেকশন। একজন লিখেছেন, পুলিশের এই দাবি খুবই যুক্তিযুক্ত। অন্য একজন মজা করে লিখেছেন, মানালিতে হাজতে যাওয়ার সেরা সময় হল গ্রীষ্মকাল।
তবে মদ্যপানের সতর্কতার সঙ্গে একই সাইনবোর্ডে ধূমপান নিয়েও রয়েছে ছোট্ট সতর্কীকরণ, 'সিগারেট ফুসফুসকে পুড়িয়ে দেয়।' যদিও একবার পুলিশের এমন সেন্স অফ হিউমারের সন্ধান পেয়ে রসকষহীন দ্বিতীয় সাবধানবাণীতে আর মন মজছে না নেটিজেনদের।
স্কুলপড়ুয়াদের স্যাটেলাইট নিয়ে ওড়া ‘ছোট্ট’ রকেট কেন পথ ভুল করল! কী বলছে ইসরো?