
শেষ আপডেট: 10 January 2023 08:12
দ্য ওয়াল ব্যুরো: বহু পুরনো প্রাসাদ। আলো-আঁধারি পরিবেশে কেউ ঢুকলেই গা-ছমছম করা অস্বাভাবিক নয়। শুনশান সেই অট্টালিকায় তার মধ্যেই যদি এলো চুল, সাদা কাপড়ে ঢাকা কেউ আচমকা সামনে এসে পড়ে, তাহলে বহু সাহসী মানুষেরও বুক ছ্যাঁৎ করে উঠতে বাধ্য। আর সেটাই হচ্ছে। রাজস্থানের ভরতপুরের একটি প্রাসাদে ঘুরতে গিয়ে অনেকেরই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। চোখের সামনে আচমকাই কীভাবে যেন হাজির হয়ে যাচ্ছে ভুলভুলাইয়া (Bhulbhulaiya) সিনেমার 'মঞ্জুলিকা' (Manjulika)। আর তাতেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে পর্যটকদের।
কিন্তু সত্যিই কি ওই প্রাসাদে মঞ্জুলিকার দেখা পাওয়া যাচ্ছে? তা নয়। আদতে বিষয়টি এক ধরনের 'প্র্যাঙ্ক' (prank), অর্থাৎ মজার ছলে ঠকানো। উদয়পুরের ওই অট্টালিকাটি বর্তমানে রিসর্ট হিসেবে ব্যবহার করা হয়, ঘোরার পাশাপাশি সেখানে রাত কাটানোরও সুযোগ রয়েছে। সেখানেই অক্ষয়কুমার এবং বিদ্যা বালান অভিনীত ভুলভুলাইয়া ছবির মঞ্জুলিকা চরিত্রটির মতো সাজপোশাক করে পর্যটকদের মজার ছলে ভয় দেখাচ্ছিলেন এক তরুণী (woman dressed as Manjulika) । প্ৰিশা নামে এক তরুণী নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন মঞ্জুলিকা সেজে করা সেই প্র্যাঙ্কের ভিডিও।
তাতে দেখা যাচ্ছে, গায়ে একটি সাদা চাদর ঢাকা দিয়ে, এবং লম্বা পরচুলার সাহায্যে মুখ ঢেকে আধো অন্ধকারে এমনভাবেই দাঁড়িয়ে থাকছেন ওই তরুণী, যাতে তাঁকে সহজে কেউ খেয়াল না করে। সামনে কেউ আসা মাত্রই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ছেন তিনি। আর আতঙ্কে চিৎকার করে উঠেছেন সেই পর্যটক।
https://twitter.com/prishafknwalia/status/1612170739968532481?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612170739968532481%7Ctwgr%5E76ee63d2dcd71fa457a96c803ad69d0426527c88%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-video-of-woman-dressed-as-manjulika-scare-people-in-rajasthan-3678116
প্ৰিশার শেয়ার করা সেই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৩৬ হাজার মানুষ। অনেকেই যেমন তরুণীর এই প্র্যাঙ্কে মজা পেয়েছেন, তেমন নেটিজেনদের একাংশ এই ধরনের মজা করার বিষয়ে বিরক্ত হয়েছেন।
একজন লিখেছেন, ' ওই চাদরের উপর পা দিয়েও কী করে পড়ে না গিয়ে দাঁড়িয়ে রইলেন আপনি?'
দ্বিতীয়জন ওই প্রাসাদে তাঁর থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'ভরতপুর পাখিরালয়ে ঘোরার সময় আমি আর আমার বন্ধুরা এই প্রাসাদে ছিলাম। আমার মনে পড়ছে, ওখানকার পুরো ব্যবস্থা দেখে আমার মনে হচ্ছিল মণিচিত্রাথাজু নাম যে সিনেমাটা থেকে অনুপ্রাণিত হয়ে ভুলভুলাইয়া ছবিটি বানানো হয়েছিল, সেটার সঙ্গে ওই প্রাসাদের পরিবেশের একটা অদ্ভুত মিল আছে।'
'যদি ভয় পেয়ে কারও হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে আর এত মজা লাগবে না,' দাবি অন্য একজনের।
চতুর্থজনের প্রশ্ন, 'এটা দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে গেলে কে হাসপাতালের বিল দেবে?'
তিন ভাষায় দক্ষ, মেধাবী তানিয়ার ধর্মীয় শিক্ষায় আগ্রহ দেখেই কি টার্গেট করেছিল জঙ্গিরা?