Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোমোয় কামড় দিতেই মুখে আনারসের স্বাদ! নয়া রেসিপির বহর দেখে থ খাদ্যরসিকেরা

মোমোয় কামড় দিতেই মুখে আনারসের স্বাদ! নয়া রেসিপির বহর দেখে থ খাদ্যরসিকেরা

শেষ আপডেট: 8 October 2023 18:43

দ্য ওয়াল ব্যুরো: মোমো মানেই মুখে দিলে চিকেন কিংবা বাধাকপির পুরের স্বাদ। আর সেই মোমোতে কামড় বসাতেই মুখে এসে পড়ল আনারস। ভাবুন তো কেমন লাগবে? কী ভেবেই ভ্রূ কুঁচকে গেল? শুধু ভাবনাই নয়, এক্কেবারে আনারস দিয়ে স্টিম এবং ফ্রাই মোমো যে করে দেখিয়েছেন এক রাধুঁনি। সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সকলেই হয়েছেন হতবাক। 

আজকাল ফিউশনের যুগে কত রকম খাবারই না এসেছে বাজারে। দেশি-বিদেশি সেইসব খাবার চেখে দেখতে অনেকেই বেশ পছন্দ করেন। কখনও নামী-দামি রেস্তারাঁয় ঢুঁ মেরে, আবার কেউ কেউ বাড়িতে বানিয়ে ফেলেন রকমারি খাবারদাবার। আর সেইসব খাবারে এমন সব ‘ডেডলি কম্বিনেশন’ লক্ষ্য করা যায়, যা দেখে অবাক হওয়া ছাড়া উপায় থাকে না! এবার তালিকায় নয়া সংযোজন আনারস মোমো। হ্যাঁ, ঠিকই পড়ছেন। মোমোতে কামড় দিলেই যে স্বাদ মিলবে আনারসের। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই আনারস মোমো তৈরির ভিডিও। 

পাহাড়ি এলাকার খাবার হলেও আজকাল সর্বত্রই 'মোমো লাভার'-এর ছড়াছড়ি। তাই তো রাস্তার মোড়ে, পাড়ার অলিগলিতে যত্রতত্র চোখে পড়ে মোমোর স্টল। তবে স্টিম, ফ্রাই কিংবা ফিস মোমো এখন অতীত। এবার যে পেয়ে যেতে পারেন আনারস মোমে। ইনস্টাগ্রামে আনারস মোমোর রেসিপির ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কীভাবে আনারস কেটে কেটে মোমোর পুর হিসেবে ভরে ফেলা হচ্ছে। তারপর তা প্রথমে স্টিম এবং পরে ভেজে ফ্রায়েড মোমোর চেহারা দেওয়া হচ্ছে। 

স্বাভাবিকভাবেই এমন স্বাদের মোমো দেখে চোখ কপালে নেটিজেনদের। এসেছে অজস্র ধরনের প্রতিক্রিয়া। কয়েকজনের যেমন দেখে খুব একটা খারাপ লাগেনি। আবার অনেকের তরফেই মিলেছে বিরূপ মন্তব্য। যেমন এক নেটিজেন লিখেছেন, 'এরপর মানুষ হারপিক মোমো খেতেও ছাড়বে না!’ তবে ফিউশনের নামে এমন খাবার যে অনেকেই চেখে দেখতে রাজি নন তা বেশ পরিষ্কার। 


```