Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ঠিক যেন প্রিন্টিং মেশিন! যন্ত্রে মিশ্রণ ঢাললেই পরপর তৈরি হতে থাকবে ধোসা, দেখুন ভিডিও

দেখে বোঝাই যাবে না মেশিনে বানানো, খেয়েও বোঝা যাবে না। শুধু ধোসার মিশ্রণটা বানাতে হবে তারপর মেশিনে দিয়ে দিলেই কাজ শেষ।

ঠিক যেন প্রিন্টিং মেশিন! যন্ত্রে মিশ্রণ ঢাললেই পরপর তৈরি হতে থাকবে ধোসা, দেখুন ভিডিও

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 14 November 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো: চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হাতে খাবার বানানোর বদলে মেশিনের সাহায্য নেয়। আজ সবজি বা চিকেন কাটা থেকে বানানো পর্যন্ত মেশিনে হয়ে যায়। ফল কাটা, আখ কাটা পর্যন্ত মেশিনে হয়। বেশিরভাগ খাবারই যন্ত্র সর্বস্ব। লুচি, পরোটা, রুটির যন্ত্র দেখা গেলেও কখনও ধোসা মেশিনে হতে দেখেছেন? পটনার এই ব্যক্তির কয়েক মিনিটে ধোসা বানিয়ে ফেলছেন যন্ত্র দিয়ে। যা দেখে রিয়্যাক্ট করলেন আনন্দ মহিন্দ্রাও। 

ধোসা, সাধারণত হাতেই বানানো হয়। দক্ষিণ ভারতে একাধিক খাবার তৈরির জন্য অত্যাধুনিক মেশিন পাওয়া গেলেও ধোসা কখনও মেশিনে বানাতে দেখা যায় না। তেমন কোনও মেশিন আছে বলেও অনেকেরই হয়তো জানা নেই। হাতের জাদুতে ধোসা বানিয়ে মন জয় করতেন পটনার এই ব্যক্তিও কিন্তু চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে মেশিনের দ্বারস্থ হওয়া। 

দেখে বোঝাই যাবে না মেশিনে বানানো, খেয়েও বোঝা যাবে না। শুধু ধোসার মিশ্রণটা বানাতে হবে তারপর মেশিনে দিয়ে দিলেই কাজ শেষ। মেশিন নিজের মতো ওই মিশ্রণ ছড়িয়ে ধোসার মতো তৈরি করে নেবে। ভিতরে কোনও পুর দিতে চাইলে সেটা আলাদা করে শুধু দিতে হবে। ওই মেশিনই আবার ধোসা মুড়ে দেবে। 

ধোসা প্রিন্টিং মেশিনটির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। পোস্ট করেন দেবেশ দাবাস নামের এক ফুড ভ্লগার। জানা যায়, পটনার এক ব্যক্তি এই মেশিনের মাধ্যমে প্রতিদিন প্রচুর ধোসা বানাচ্ছেন। 

ভিডিওটি দেখে আপ্লুত হন আনন্দ মাহিন্দ্রাও। তিনি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন সেটি। লেখেন 'দ্য ডেস্কটপ ধোসা।' 

বহু মানুষ এই অত্যাধুনিক ধোসা মেশিন দেখে বাহবা জানাতে থাকেন। অনেকেই লেখেন, ধোসা মিশ্রণও কিনতে পাওয়া যায়। এই মেশিন যদি থাকে তাহলে কোনও পরিশ্রম ছাড়াই একসঙ্গে অনেক ধোসা বানানো যাবে। তবে, অনেকে আবার লেখেন, হাতের ছোঁয়া না থাকলে সে খাবার খেয়ে মজা নেই। 


```