Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনা হেলমেটে স্কুটি চালাচ্ছে ছোট্ট মেয়ে, পরণে স্কুল ইউনিফর্ম, পিছনে বসে বাবা, নিন্দার ঝড়

ভাইরাল ভিডিও ক্লিপ। ইতিমধ্যে প্রায় ৫ মিলিয়ন নেট নাগরিক ভিডিওটি দেখেছেন । সিংহভাগই, ছোট্ট মেয়েটির বাবার ভূমিকার নিন্দায় সরব হয়েছেন। 

বিনা হেলমেটে স্কুটি চালাচ্ছে ছোট্ট মেয়ে, পরণে স্কুল ইউনিফর্ম, পিছনে বসে বাবা, নিন্দার ঝড়

ভিডিওর অংশ বিশেষ।

শেষ আপডেট: 24 October 2024 10:54


দ্য ওয়াল ব্যুরো: বিনা হেলমেটে স্কুটি চালাচ্ছে ছোট্ট মেয়ে। পরণে স্কুল ইউনিফর্ম। মেয়ের পিছনে স্কুটিতে বসে বাবা। তাঁরও মাথায় নেই হেলমেট! 

ভাইরাল ভিডিও ক্লিপ। ইতিমধ্যে প্রায় ৫ মিলিয়ন নেট নাগরিক ভিডিওটি দেখেছেন । সিংহভাগই, ওই ছোট্ট মেয়েটির বাবার ভূমিকার নিন্দায় সরব হয়েছেন। 

ঘটনাটি মহারাষ্ট্রের সম্ভাজিনগরের। এভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরেই দুর্ঘটনা বাড়ছে বলেও দাবি করেছেন সিংহভাগ নেট নাগরিক।


সাধারণ বাইক বা স্কুটিতে হেলমেট পরা বাধ্যতামূলক। ২০১১ সালে বাংলার তখতে বসার পর দুর্ঘটনা ঠেকাতে 'সেভ লাইফ সেফ ড্রাইভ'  সচেতনতা প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফে হেলমেট বিলিও করা হয়। সেই সূত্রে বাংলায় পথ দুর্ঘটনায় অনেকখানি লাগাম পরানো গেছে বলে দাবি প্রশাসনের।

বাংলার দেখা দেখি অন্যান্য রাজ্যেও শুরু হয়েছে এই প্রকল্প। কিন্তু তার পরও অনেকের মধ্যেই যে সচেতনতা গড়ে ওঠেনি, তা এ ঘটনা থেকেই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। সকলেই মেয়েটির বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাধারণ বাইক বা স্কুটিতে হেলমেট পরা বাধ্যতামূলক। ২০১১ সালে বাংলার তখতে বসার পর দুর্ঘটনা ঠেকাতে 'সেভ লাইফ সেফ ড্রাইভ'  সচেতনতা প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে বাংলায় পথ দুর্ঘটনায় অনেকখানি লাগাম পরানো গেছে বলে দাবি প্রশাসনের। বাংলার দেখা দেখি অন্যান্য রাজ্যেও শুরু হয়েছে এই প্রকল্প। কিন্তু তার পরও অনেকের মধ্যেই যে সচেতনতা গড়ে ওঠেনি, তা এ ঘটনা থেকেই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। সকলেই মেয়েটির বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেট নাগরিকের কথায়, 'এ কীরকম অভিভাবক? নিজের তো বটেই মেয়েরও বিপদ ডেকে আনছেন। এমনকী পথ চলতি অন্য মানুষদেরও বিপদে ফেলার কাজ করছেন।" আর এক জনের কথায়, "হতে পারে মেয়ের আবদারে স্কুটি চালাতে দিয়েছেন। কিন্তু তা বলে লোকালয়ে কেন? সন্তানের কিছু অঘটন ঘটলে নিজেকে ক্ষমা করতে পারবেন তো?" কয়েকজন নেট নাগরিক আবার ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। তাঁদের কথায়, এই ধরনের উদাসীনতা বরদাস্ত করা যায় না। অবিলম্বে ওই ব্যক্তি গ্রেফতার করা উচিত। 

এক নেট নাগরিকের কথায়, 'এ কীরকম অভিভাবক? নিজের তো বটেই মেয়েরও বিপদ ডেকে আনছেন। এমনকী পথ চলতি অন্য মানুষদেরও বিপদে ফেলার কাজ করছেন।" আর এক জনের কথায়, "হতে পারে মেয়ের আবদারে স্কুটি চালাতে দিয়েছেন। কিন্তু তা বলে লোকালয়ে কেন? সন্তানের কিছু অঘটন ঘটলে নিজেকে ক্ষমা করতে পারবেন তো?"

কয়েকজন নেট নাগরিক আবার ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন। তাঁদের কথায়, এই ধরনের উদাসীনতা বরদাস্ত করা যায় না। অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেফতার করা উচিত। 


```