ভেরোনিকার এই আচরণ (Veronica the cow body scratching viral video) গবাদি পশুর বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে বিজ্ঞানীমহলকে।

শেষ আপডেট: 21 January 2026 15:16
দ্য ওয়াল ব্যুরো: গরু... নাম তো শুনা হি হোগা! এখনও পর্যন্ত, অন্তত বাঙালিদের মধ্যে, বুদ্ধিমত্তার (IQ) তুলনা টানতে গাধা, ছাগলের পাশাপাশি গরুর (cow IQ) নাম তুলে আনা হয়। কিন্তু এবার থেকে কি সেটা আর করা যাবে? বড় প্রশ্ন তুলে দিয়েছে ভেরোনিকা (Veronica the viral cow)।
অস্ট্রিয়ায় (Austria) বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে ভেরোনিকা (Veronica The cow) নামের এক বুদ্ধিমান গরু। নিজের শরীরের এমন কিছু অংশে, যেখানে সরাসরি পৌঁছনো সম্ভব নয়, সেখানে চুলকানি মেটাতে, সে এমন এক কায়দা বার করে ফেলেছে (Veronica The cow viral video), সেটা কিন্তু 'গরুর চিরাচরিত বুদ্ধিমত্তা' নিয়ে ভাবনাচিন্তার বিষয় হয়ে উঠেছে।

সে এক অভিনব কায়দা বটে... (Veronica body scratching viral video)
ভিডিওতে দেখা যাচ্ছে, কখনও বসে, কখনও দাঁড়িয়ে সে দিব্য একটি ঝাঁটার লাঠির অংশটি মুখে শক্ত করে ধরে উল্টোদিক দিয়ে নিজের মনে গা চুলকে চলেছে। আবার জায়গা বুঝে সুযোগ সুবিধা মতো কখনও সে লাঠিটিও ব্যবহার করছে।
A clever cow named Veronika is stunning scientists in Austria with her use of tools to scratch otherwise unreachable parts of her body — a skill experts say is similar to abilities demonstrated by chimps. https://t.co/NcPkrX8WVm pic.twitter.com/DAbL7lWQpH
— ABC News (@ABC) January 21, 2026
আরাম পেতে ভেরোনিকা এমন জিনিস ব্যবহার করছে, যাকে বিজ্ঞানীরা ‘টুল ইউজ’ বা সরঞ্জাম ব্যবহারের ক্ষমতা (tool use ability in animals) বলছেন। গবেষকদের মতে, এই দক্ষতা এতদিন মূলত শিম্পাঞ্জির (Chimp IQ and ability) মতো উচ্চতর বুদ্ধিমত্তার প্রাণীদের মধ্যেই দেখা গিয়েছিল।
সোশ্যাল মিডিয়াও রীতিমতো চমকে গিয়েছে ভেরোনিকার কাণ্ড দেখে। এক্স হ্যান্ডলে এই ভিডিও পোস্ট হতেই প্রচুর ভিউস পেয়েছে এবং কমেন্ট সেকশনে বুদ্ধির প্রশংসার বন্যা। কেউ বলছেন, 'ব্যাপারটা বেশ অভিনব কিন্তু', কেউ বলছেন, 'দেখা যাক, ভেরোনিকা আর কী কী করে', আবার অন্য মতও রয়েছে। কেউ এটাও ভাবছেন 'একটা গরু-ই তো, তাকে নিয়ে এত কিছু?'
তবে ভেরোনিকার এই আচরণ গবাদি পশুর বুদ্ধিমত্তা ও অভিযোজন ক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে বিজ্ঞানীমহলকে।