Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুমতি নিয়ে রং খেলুন! পুলিশের দোলের বার্তা ভাইরাল নেট দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালি হোক বা দোল (Holi), উৎসবের দিনে সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ-কর্মীদের (police) বেড়ে যায় অনেক গুণ। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় (social media) সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করাও পুলিশের দায়িত্বে

অনুমতি নিয়ে রং খেলুন! পুলিশের দোলের বার্তা ভাইরাল নেট দুনিয়ায়

শেষ আপডেট: 8 March 2023 11:58

দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালি হোক বা দোল (Holi), উৎসবের দিনে সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ-কর্মীদের (police) বেড়ে যায় অনেক গুণ। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় (social media) সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করাও পুলিশের দায়িত্বের মধ্যেই পড়ে। সেই দায়িত্ব পালন করতে বিভিন্ন মজাদার ছবি ও লেখার সঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিতে দেখা যায় বিভিন্ন রাজ্যের পুলিশের সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজগুলিতে।

ঠিক সেভাবেই এই দোলে মুম্বই (Mumbai police) এবং উত্তরপ্রদেশ পুলিশের (UP police) টুইট নজর কেড়েছে নেটিজেনদের। এই দোলে সকলকে শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি অনুমতি নেওয়ার বিষয়টিতেও গুরুত্ব দিয়েছেন পুলিশকর্তারা। আর অনুমতি না নিয়ে রং লাগালে যে শাস্তির মুখে পড়তে হবে সেই বিষয়টিও মজার ছলে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই পোস্টে।

ইউপি পুলিশের ইনস্টাগ্রাম পেজে দেখা যায় একটি পুলিশের গাড়ির ছবি, সেখানে বিখ্যাত বলিউড ছবির গানের অনুকরণে লেখা, ‘বলম পিচকারি যো উইদাউট কনসেন্ট মুঝে মারি তো ১০৯০ পে কলিং হো গ্যায়ি’। মুম্বই পুলিশও পিছিয়ে নেই এই সচেতনা বাড়ানোর উদ্যোগে। তারা তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে কালো রঙের ব্যাকড্রপে লেখা ‘কনসেন্ট ইজ হোলি’।

গোটা পোস্ট থেকে এটি স্পষ্ট যে হোলির আবহে যারা অবাঞ্ছিত ছোঁয়া বা অশালীন আচরণের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে অভিযোগ পেলেই কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ। ছবির ক্যাপশনে ইউপি পুলিশের নম্বর ১১২ লিখে বলা হয়েছে যে কোন সমস্যায় এই নম্বরে ফোন করতে।

স্বাভাবিকভাবেই এই পোস্ট ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের প্রশংসাসূচক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল। উল্লেখ্য, এবছর হোলি এবং নারী দিবস দুইই পড়েছে একই দিনে। এক্ষেত্রে পুলিশের সোশ্যাল মিডিয়ার এহেন কার্যক্রম যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে নেটিজেনরা।


```