Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তার গর্ত বোজানো হল নুডলস দিয়ে! আজব প্রতিবাদ ব্রিটেনের সাইক্লিস্টের

দ্য ওয়াল ব্যুরো: এবড়োখেবড়ো রাস্তা এবং তার ফলে দুর্ঘটনা ঘটা ভারতে কোনও নতুন ঘটনা নয়। ব্রিটেনেও এই একই সমস্যা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। এর বিরুদ্ধেই এবার আজব প্রতিবাদে শামিল হলেন মার্ক মোরেল (Mark Morell) নামে এক সাইক্লিস্ট (cyclist)। নু

রাস্তার গর্ত বোজানো হল নুডলস দিয়ে! আজব প্রতিবাদ ব্রিটেনের সাইক্লিস্টের

শেষ আপডেট: 31 March 2023 08:10

দ্য ওয়াল ব্যুরো: এবড়োখেবড়ো রাস্তা এবং তার ফলে দুর্ঘটনা ঘটা ভারতে কোনও নতুন ঘটনা নয়। ব্রিটেনেও এই একই সমস্যা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। এর বিরুদ্ধেই এবার আজব প্রতিবাদে শামিল হলেন মার্ক মোরেল (Mark Morell) নামে এক সাইক্লিস্ট (cyclist)। নুডলস (noodles) দিয়ে রাস্তার গর্ত (potholes) বুজিয়ে দিলেন তিনি।

গত ১০ বছর ধরেই ব্রিটেনের একাধিক রাস্তায় তৈরি হয়েছে গর্ত। পাশাপাশি, পিচ উঠে অসমান হয়ে যাচ্ছে রাস্তার জমি। এর ফলে ঘটে যাচ্ছে একাধিক দুর্ঘটনা। প্রসঙ্গত, দূষণ কমাতে ব্রিটেনের রাস্তায় সাইকেল চালিয়ে কর্মস্থলে পৌঁছানোর রেওয়াজ আছে অনেকের মধ্যেই। আঁকাবাঁকা রাস্তায় সাইকেল চালানো কঠিন মোরেলের মতো অনেকের কাছেই।

'মিস্টার পটহোল' নামে বিখ্যাত মার্ক মোরেল দীর্ঘদিন ধরেই খারাপ রাস্তা সারানোর কর্মসূচি চালাচ্ছেন। এর আগেও নানারকম উপাদানের মাধ্যমে রাস্তার গর্ত বোজানোর বার্তা তিনি দিতে চেয়েছেন প্রশাসনকে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

মোরেল এবার রাস্তার গর্ত বোজাতে বেছে নিলেন নুডলস। এই প্রতিবাদ কর্মসূচির জন্য তিনি ব্রিটেনের এক জনপ্রিয় নুডলস কোম্পানির সঙ্গে জোট বেঁধেছেন। ব্যাঙ্গের সুরে তাঁর মন্তব্য, রাস্তা সমান করতে নুডলসই সবচেয়ে ভাল উপাদান। মিস্টার পটহোলের আশা এর ফলে হয়তো প্রশাসন রাস্তার গর্ত বোজানোর ক্ষেত্রে উদ্যোগী হবে।

ধর্ষণে অভিযুক্ত মেসির সতীর্থ! বিপাকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা


```