Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিভেজা ওয়েদারে যেতেই ইচ্ছে করল না উবের চালকের! তরুণীর বুকিং ফেরালেন মস্করা করে

দ্য ওয়াল ব্যুরো: তখন ঝমাঝম বৃষ্টি হচ্ছে। জল জমে (Water logged) গিয়েছে দিল্লির (Delhi) রাস্তায়। জল জমা রাস্তা দিয়েই যেতে হবে গন্তব্যে। তখন উপায়? উপায় অবশ্যই গাড়ি। কিন্তু গাড়ি তো কাছে নেয়। তাই তরুণী বুক করেছিলেন উবার (Uber)। বর্তমান

বৃষ্টিভেজা ওয়েদারে যেতেই ইচ্ছে করল না উবের চালকের! তরুণীর বুকিং ফেরালেন মস্করা করে

শেষ আপডেট: 25 July 2022 08:44

দ্য ওয়াল ব্যুরো: তখন ঝমাঝম বৃষ্টি হচ্ছে। জল জমে (Water logged) গিয়েছে দিল্লির (Delhi) রাস্তায়। জল জমা রাস্তা দিয়েই যেতে হবে গন্তব্যে। তখন উপায়? উপায় অবশ্যই গাড়ি। কিন্তু গাড়ি তো কাছে নেয়। তাই তরুণী বুক করেছিলেন উবার (Uber)। বর্তমানে মেট্রো সিটির সবচেয়ে বড় সমাধান। কিন্তু তাতেই বাধল গোল।

উবের বুক করার পর অ্যাপের মাধ্যমেই তরুণীকে মেসেজ করেন চালক। জিজ্ঞাসা করেন, ‘কোথায় যাবেন?’ উত্তরে তরুণী বলেন, গ্রীণ পার্ক। এই শুনে বোধহয় ড্রাইভার সাহেবের একটু গল্প করতে সাধ জাগে। তিনি লেখেন, ‘এই ওয়েদারে?’ উত্তর না দিয়ে তরুণী জিজ্ঞাসা করেন, ‘আপনি আসছেন তো?’ তিনি উত্তরে আবার তরুণীকেই ঘুরিয়ে জিজ্ঞাসা করেন, ‘কী করব?’ তরুণী আবারও জিজ্ঞাসা করেন তিনি আসছেন কিনা। এরপর আসে চালকের কাছে থেকে মোক্ষম উত্তর, ‘ইচ্ছা করছে না’।

https://twitter.com/RiaKasliwal/status/1549962898520547329

এখানেই শেষ হয় তাঁদের কথোপকথন। তরুণী এই চ্যাটের স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। তা দেখে সোশ্যাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। কেউ কেউ আবার বেজায় চটেছেন উবার চালকের প্রতি।

টুইটারে এমন ঘটনা আকছার দেখতে পাওয়া যায়। যা কিছু মানুষ হেসে উড়িয়ে দিলেও কিছু মানুষের কাছে সেগুলো বিরক্তিকর মনে হয়।

কিছুদিন আগে এক যুবক টুইটারে লেখেন বেসরকারি সংস্থায় মাইনে নিয়ে দর কষাকষি করার সময় অবশ্যই মা’কে নিয়ে যাওয়া উচিত। মা নিশ্চয় তাঁর থেকে ভাল মাইনে ঠিক করে দিতে পারবেন। এই নিয়েও নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা হয়। কেউ বলেন, ‘একদম ঠিক’, আবার কেউ বলেন সম্পূর্ণ ‘বোকা বোকা’ পোস্ট।

১৫ টাকার ভুট্টা ফ্রিতে চাইছেন বিজেপি নেতা! দোকানে সে কী দর কষাকষি, দেখুন ভিডিও


```