
শেষ আপডেট: 29 August 2022 10:20
দ্য ওয়াল ব্যুরো: বিমান (Flight) তখন মাঝ-আকাশে (Mid Air)। ভেতরে রয়েছেন যাত্রীরা। সেই অবস্থাতেই ককপিটের (Cockpit) মধ্যে চলছে প্রবল হাতাহাতি (Brawl)! একের অন্যের কলার ধরে উড়ন্ত বিমানেই রীতিমতো মারামারি করছেন পাইলট (Pilot) এবং সহকারী পাইলট! ঘটনা জানাজানি হতেই দুজনকেই বরখাস্ত (Suspended) করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে এয়ার ফ্রান্সের (Air France) একটি বিমানে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে আসছিল বিমানটি। ছাড়ার কিছুক্ষণ পরেই চলন্ত বিমানে কোনও কিছুর তোয়াক্কা না করে প্রাথমিকভাবে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাইলট এবং সরকারি পাইলট। পরস্পরের কলার ধরে ঝগড়া এবং ঘুষোঘুষি করতে দেখা যায় দুজনকে।
অবস্থা এমন জায়গাতে গিয়ে পৌঁছায়, যে হস্তক্ষেপ করতে বাধ্য হন কেবিন ক্রু সদস্যরা। তাঁরা ককপিটে ঢুকে ঝগড়া থামাতে বাধ্য হন। শুধু তাই নয়, দুজন পাইলট যাতে আবার নতুন করে মারামারিতে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতে ককপিটেই রয়ে যান একজন কেবিন ক্রু সদস্য। বাকি ১ ঘণ্টা ১৫ মিনিটের রাস্তা তিনি দুই পাইলটকে বাবা-বাছা করে ভুলিয়ে শান্ত রেখেছিলেন বলে জানা গেছে। তাঁর বোঝানোতে কাজ হয়েছিল। বাকি রাস্তাটুকু আর কোনও ঝামেলা করেননি দুই পাইলট। সকলে সুস্থভাবেই প্যারিস পৌঁছান।
কিন্তু ঘটনা জানাজানি হতেই ওই দুই পাইলটকে বরখাস্ত করেছে ফ্রান্সের এয়ার ইনভেস্টিগেশন এজেন্সি বিইএ। নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার অপরাধেই তাঁদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তারা আরও জানিয়েছে, এর আগেও একাধিকবার নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মেনেই নিজেদের ইচ্ছা মতো কাজকারবার চালিয়ে গেছেন বিমানের পাইলটরা। সেই আচরণ বন্ধ করতেই এবার কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে দাবি সংস্থাটির।
ছক্কা মারতেই টিভিতেই চুম্বন হার্দিককে, পাক হারে তুমুল উচ্ছ্বাস আফগানদের