Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাড়া পাহাড়ের গায়ে ঝুলছে ছোট্ট দোকান, মেলে ব্রেকফাস্টও! যাবেন নাকি কেনাকাটা করতে?

দ্য ওয়াল ব্যুরো: খাড়া পাহাড়। ন্যূনতম কোনও সমতল এলাকা নেই। এই পাহাড়ের গায়ে আক্ষরিক অর্থেই 'ঝুলছে' একটি দোকান (Store Hangs From A Large Cliff)। বেশি বড়সড় নয় যদিও। কাঠের তৈরি ছোট্ট সেই ঝুলন্ত দোকানেই পাওয়া যাচ্ছে স্ন্যাকস থেকে শুরু কর

খাড়া পাহাড়ের গায়ে ঝুলছে ছোট্ট দোকান, মেলে ব্রেকফাস্টও! যাবেন নাকি কেনাকাটা করতে?

শেষ আপডেট: 15 August 2023 13:04

দ্য ওয়াল ব্যুরো: খাড়া পাহাড়। ন্যূনতম কোনও সমতল এলাকা নেই। এই পাহাড়ের গায়ে আক্ষরিক অর্থেই 'ঝুলছে' একটি দোকান (Store Hangs From A Large Cliff)। বেশি বড়সড় নয় যদিও। কাঠের তৈরি ছোট্ট সেই ঝুলন্ত দোকানেই পাওয়া যাচ্ছে স্ন্যাকস থেকে শুরু করে বিভিন্ন টুকটাক খাবার এবং পানীয়। কিন্তু কে খাবে সেই দোকান থেকে খাবার কিনে? কার এত সাহস? আর দোকানে ঢুকবেই বা কেমন করে?

এই সব প্রশ্নেরই উত্তর রয়েছে। আশ্চর্য এই দোকানটি রয়েছে হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে সিনিউঝাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে (China hanging store)। ২০১৮ সালে প্রথম খুলেছিল এই দোকানটি। সম্প্রতি সেটির ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে যা দেখে হতবাক নেটিজেনরা। আসলে এই দোকানটি খোলা হয়েছিল মাউন্টেন ক্লাইম্বারদের কথা ভেবে। অর্থাৎ যাঁরা পাহাড়ে চড়তে ভালবাসেন, অ্যাডভেঞ্চারের মাঝে তাঁদের দুদণ্ড বিশ্রাম এবং খাদ্য-পানীয় দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে দোকানটি। ১২০ মিটার উচ্চতায় অবস্থিত সেই দোকানের কর্মীরা জিপলাইন ব্যবহার করে জিনিসপত্র নিয়ে যান সেখানে।

https://twitter.com/gunsnrosesgirl3/status/1691119951006879744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1691119951006879744%7Ctwgr%5Ec6b3c62505a0c6702e851ce1e84bfff1bfb9ca77%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fthis-tiny-store-hangs-from-a-large-cliff-in-china-sells-snacks-to-rock-climbers-4298365

বলা বাহুল্য, প্রকৃতির কোলে এই দোকান থেকে কেনাকাটা করা একই সঙ্গে অসামান্য সুন্দর এবং রোমহর্ষক অভিজ্ঞতা! (Store Hangs From A Large Cliff)

সেই ছবি দেখে নেটিজেনরা বিস্ময়ে বাকরুদ্ধ। কীভাবে এবং কারা এই দোকানটি চালান, তা জানতে অত্যন্ত কৌতূহলী তাঁরা।

একজন লিখেছেন, ''জিনিয়াস বললেও কম বলা হয়।''

অন্য একজন মন্তব্য করেছেন, ''এটি একই সাথে পাগল করা এবং অবিশ্বাস্য।''

মজা করে তৃতীয় একজন লিখেছেন, "আর আমি কিনা ভাবতাম আমার যাতায়াতের রাস্তা খারাপ।"

ইসরো কি জানে দুর্গাপুরেও তৈরি হচ্ছে এক চন্দ্রযান, ভিড় সামলাতে পুলিশ নামাতে হল সেখানে


```